Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

সন্তানের মৃত্যুযোগ কাটাতে তান্ত্রিককে দিয়ে স্ত্রীকে ধর্ষণ! গ্রেপ্তার স্বামী

তান্ত্রিক এবং নির্যাতিতার এক জা পুলিশের জালে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৯, ১৫:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৯, ১৫:৩৮

options
link
সন্তানের মৃত্যুযোগ কাটাতে তান্ত্রিককে দিয়ে স্ত্রীকে ধর্ষণ! গ্রেপ্তার স্বামী zoom

টিটুন মল্লিক, বাঁকুড়া:  সন্তানের মৃত্যুযোগ কাটাতে হবে। এই অজুহাতে তান্ত্রিক বাড়িতে ডেকে আনেন স্বামী। এরপর গৃহকর্তার মদতে স্ত্রীকে দিনের পর দিন ধর্ষণ। নির্যাতিতার অভিযোগে তোলপাড়  বাঁকুড়ার জয়পুর থানার রাজশোল গ্রাম।

[এবার পাঠ্যক্রমে পকসো, মানব-পুতুলে ‘ভাল-খারাপের স্পর্শ’ শিখবে খুদেরা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনায় জয়পুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত তান্ত্রিক এবং ওই নির্যাতিতা মহিলার স্বামী এবং জা’কে। ঘটনায় তোলপাড় পড়েগিয়েছে বাঁকুড়ায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তান্ত্রিক বর্ধমানের ভাতারের বাসিন্দা। নাম অশোক কর্মকার। কয়েক মাস ধরে নির্যাতিতা মহিলার স্বামী স্বরূপ পাল তাঁর ৯ বছরের পুত্রসন্তানের মৃত্যু যোগের দোষ কাটাতে নানা তান্ত্রিককে ঘরে আনছিলেন। অভিযোগ অন্যান্য দিনের মতো গত বৃহস্পতিবার রাতেও তিনি অভিযুক্ত তান্ত্রিককে বাড়িতে এনে তুকতাক শুরু করেন। সন্ধ্যে নামার পর থেকেই মন্ত্র চলতে থাকে গভীর রাত পর্যন্ত । অভিযোগ এদিন রাতেও অন্ধকার ঘরে ওই তান্ত্রিকের সঙ্গে একলা ওই মহিলাকে রেখে বেরিয়ে যান স্বামী স্বরূপ পাল এবং তাঁর বড় বৌদি মুনমুন পাল। নির্যাতিতা ওই মহিলা শারিরীক অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশে অভিযোগ জানান তিনি।

[লরির সঙ্গে ধাক্কা, অ্যাম্বুল্যান্সে পুড়ে মৃত্যু নার্স-স্বাস্থ্যকর্মীর]

এগারো বছর আগে ওই মহিলার বিয়ে হয়। তাঁর অভিযোগ বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বউদির অবৈধ সম্পর্ক নিয়ে প্রতিবাদ করায় শারীরিকভাবে অত্যাচারের মুখে পড়তে হত। সেই অত্যাচার সহ্য করতে না পেরে তিনি স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলাও করেছিলেন তিনি। মামলা করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দীর্ঘদিন সংসার করার পর ওই মহিলা পুত্র সন্তানের জন্ম দেন। স্বামীর স্বাভাবিক আচরণ দেখে মামলা তুলে নেন ওই মহিলা। ওই সন্তান একটু বড় হওয়ার পর বর্ধমানে ওই তান্ত্রিকের কাছে তার কুষ্ঠি বিচারে স্ত্রীকে নিয়ে যায় স্বরূপ। সেখানে যাওয়ার পর অশোক নামের ওই তান্ত্রিক সন্তানের মৃত্যুযোগের কথা জানায়। তখন থেকেই বাড়িতে আনাগোনা শুরু হয় ওই তান্ত্রিকের। মাঝেমাঝে অশোকের ডেরা বর্ধমানেও স্ত্রীকে নিয়ে যায় স্বরুপ। অভিযোগ সেখানেই সন্তানের মঙ্গল কামনায় দোষ কাটানোর নামে নানা ছুতোয় তাকে ধর্ষণ করে ওই তান্ত্রিক। এদিন রাতেও যখন তান্ত্রিক  অন্ধকার ঘরে ছেড়ে স্বামী আর জা বেরিয়ে যায় বাড়ি থেকে তখনই সন্দেহ হয় ওই মহিলার। এদিন থানায় ওই তান্ত্রিক, স্বামী আর জায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান ওই মহিলা। মহকুমা পুলিশ আধিকারিক (এস ডি পি ও) সুকোমল কান্তি দাস জানাচ্ছেন অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের শনিবার আদালতে তোলা হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.