বিক্রম ঘোষ, কোচবিহার: ফের কোচবিহারে শুটআউট। রাতে বাড়িতে খেতে বসে গুলিবিদ্ধ যুবক। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত যুককে। কিন্তু কেন বাড়িতে ঢুকে হামলা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম রফিক মিঞা। কোচবিহারের সিতাইয়ের দক্ষিণ বালাপুকুরি এলাকার বাসিন্দা তিনি। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার রাতে বাড়িতে খেতে বসেছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বরাতজোড়ে গুলি লাগে তাঁর পায়ে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এদিকে কিছু বুঝে ওঠার আগেই চম্পট দেয় অভিযুক্তরা।
রাতেই গুরুতর আহত অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রফিককে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর। অভিযোগ জানানো হয়েছে থানায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কে স্থানীয়রা। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে সরব আহতের পরিবার ও প্রতিবেশীরা। কিন্তু হামলার নেপথ্যে কারা? কেন এই হামলা? কীভাবে বাড়িতে ঢুকত আততায়ী? এহেন একাধিক উত্তরের সন্ধানে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্তদের। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে জানিয়েছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রীর! সোনালি চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা
-
শৈশবের ট্রমা সহজে কাটে না! প্রভাব পড়তে পারে প্রেমের সম্পর্কেও, বোঝা যায় এই লক্ষ্মণেই
-
সপ্তাহে ২ দিন হাওড়ার মঙ্গলাহাটে হকারদের বসার অনুমতি, শর্ত বেঁধে দিল প্রশাসন
-
এবার রাডারে অভিষেকের ডায়মন্ড হারবার এফসি, ‘টাকা আসত কোথা থেকে?’, প্রশ্ন ক্রীড়ামন্ত্রী নিশীথের
-
উন্নত রাডারেও অদৃশ্য! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতকে সু-৫৭-এর প্রস্তাব পুতিনের