অংশুপ্রতিম পাল, খড়গপুর: ফের সশস্ত্র পুলিশের প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) খড়গপুরে। ইএফআর (Eastern Frontier Rifles) ক্যাম্পে ট্রেনিংয়ের সময় গুলি ছিটকে এসে জখম হল এক স্কুলছাত্রী। শালুয়ার ক্যাম্পের দুর্ঘটনায় ছাত্রীকে ভরতি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। সেখানেই তার শরীর থেকে গুলি বের করার জন্য অপারেশন করছেন চিকিৎসকরা।
সময় দুপুর প্রায় ১টা। খড়গপুর গ্রামীণের টাঙাশোল থেকে ২ কিলোমিটার দূরে রয়েছে ইএফআরের সদর দপ্তর। সেখানেই এদিন চলছিল রাজ্য সশস্ত্র পুলিশের ট্রেনিং। সেসময়ই ঘটে যায় দুর্ঘটনা। একটি গুলি ছিটকে বেরিয়ে বছর ষোলর এক ছাত্রীর গায়ে লাগে। টাঙাশোলের বাসিন্দা ওই ছাত্রী সেসময় জল আনতে গিয়েছিল বাড়ির বাইরে। জওয়ানদের ট্রেনিংয়ে চলা গুলি তার ডান কাঁধে লাগে। সঙ্গে সঙ্গে আহত ছাত্রীকে নিয়ে যাওয়া হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। কিন্তু সেখানে তার গুলিটি বের করা যায়নি। ডাক্তাররা ছাত্রীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন।
[আরও পড়ুন: রাজ্যে আরও শিথিল কোভিডবিধি, দেখে নিন কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়]
এদিনই নয়, এর আগেও একাধিকবার শালুয়ার ইএফআর ক্যাম্পে সশস্ত্র পুলিশের ট্রেনিংয়ের সময় দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কখনও অন্তঃসত্ত্বা মহিলা, কখনও বয়স্ক ব্যক্তির গায়ে এভাবে গুলি ছিটকে এসে লাগার মতো ঘটনার সাক্ষী তাঁরা। বহুবার পুলিশকে নিরাপত্তার বিষয়ে জানানো হয়েছে। কিন্তু সুরাহা হয়নি কিছুই।
স্থানীয় বাসিন্দারা আরও বলছেন, খড়গপুরেও আরপিএফের ট্রেনিং হয়। কিন্তু যে এলাকায় প্রশিক্ষণ চলে, তার আশেপাশে উঁচু প্রাচীর রয়েছে। তাই আরপিএফের ট্রেনিংয়ের সময় কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু ইএফআর ক্যাম্পের চারপাশে কোনও পাঁচিল নেই। ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকে।
[আরও পড়ুন: T-20 WC 2021: পাকিস্তানের বিরুদ্ধে নামার আগেই আফগান শিবিরে তালিবানি ফতোয়া, ‘আতঙ্কে’ রশিদরা]
সর্বশেষ খবর
-
বঙ্গ ক্রিকেট সংস্থার যুগ্মসচিব পদে নির্বাচন ২০ জুলাই, একরাশ প্রশ্নের মুখে নির্বাচনী অফিসার
-
দেগঙ্গায় জাল লটারি চক্রের পর্দাফাঁস! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪
-
বিদ্রোহে জেরবার, শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রস্তাব উদ্ধবের
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের