সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: কারও নাম সোহাগি দাস। কারও নাম বিরসা মুণ্ডা। কেউ তিন মাস ধরে, আবার কেউ এক সপ্তাহ ধরে চিকিৎসার নামে কার্যত হাসপাতালে আশ্রয় নিয়েছেন। হাসপাতালে ভর্তি করার পর তাঁদের বাড়িতে ফেরানোর কোনও উদ্যোগ তো নেই-ই, উলটে হাসপাতাল কর্তৃপক্ষ চাইলেও যেন তাঁদের বাড়িতে ফেরাতে না পারে সেজন্য সন্তানরাও নাম, ঠিকানাও ভুলে গিয়েছেন হাসপাতালে। শিলিগুড়ি জেলা হাসপাতালে থাকা এমন ১২ জন এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি থাকা এমন অন্তত ২০ জনের হদিশ মিলেছে।
[দুধেও মিশছে বিষাক্ত রাসায়নিক! চিকিৎসার পরও ফের অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা]
সন্তানদের কাছে অবাঞ্ছিত ওইসব বৃদ্ধ-বৃদ্ধাদের পুনর্বাসনের ব্যবস্থা করছে হাসপাতাল। বৃহস্পতিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক হয়। এই বৈঠকে ১৩ দফা ইস্যুর মধ্যে এটিও অন্যতম ছিল। বৈঠক শেষে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান বৃদ্ধ-বৃদ্ধাদের দেখতে যান। তিনি বলেন, হাসপাতালের রেকর্ডে ‘অপরিচিত’ ওইসব রোগীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আপাতত ঠিক হয়েছে, মাটিগাড়ার যিশু আশ্রম এবং ঘোষপুকুরের একটি আশ্রমে তাঁদের রাখার ব্যবস্থা করা হবে। রুদ্রবাবু বলেন, “অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তানদের কাছে অত্যাচারিত হয়ে অসুস্থ হয়ে পড়ছেন বৃদ্ধ, বৃদ্ধরা। ছেলে-মেয়ের কাছেই নিগৃহীত ওইসব বৃদ্ধ-বৃদ্ধারাও আর বাড়িতে যেতে চাইছেন না।” হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরেছে, হাসপাতারে ভরতি হওয়া বেশ কয়েকজন বৃদ্ধ-বৃদ্ধাকে ছেলে-মেয়েরাই হাসপাতালে ভরতি করে দায়িত্ব ঝেড়েছে। আর খোঁজ নিয়েও দেখছে না। হাসপাতালের তরফে খোঁজ নেওয়ার পর অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, হাসপাতালে দেওয়া ঠিকানা ভুল।
শিলিগুড়ি হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল বলেন, ওইসব রোগীদের হাসপাতাল থেকে বাড়িতে পাঠানোর অনেক চেষ্টা করা হয়েছে। পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। ফলে হাসপাতালেই থিতু হয়ে যাওয়া ওইসব বৃদ্ধ-বৃদ্ধাদের পুনর্বাসন দেওয়াই শ্রেয় বলে মনে হয়েছে। এদিনের বৈঠকে শিলিগুড়ি জেলা হাসপাতালের প্রস্তাবিত ক্যান্টিনের মেনু ঠিক করা হয়েছে। তবে ভাগাড় কাণ্ডের জেরে এখানে মেনু থেকে বাদ মাছ, মাংস। আগামী দু’মাসের মধ্যে ওই ক্যান্টিন চালু হয়ে যাবে বলে জানিয়েছেন রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান। রোগীর পরিজনরা ওই ক্যান্টিনে সস্তায় খাবার পাবেন। মিলবে ডিম, রুটি, বাটার, ঘুগনি, ভাত, ডাল, সবজি। এছাড়া জেলা হাসপাতালেই এবার মিলবে প্লেটলেট। ব্লাড ব্যাঙ্কের রক্তের উপাদান পৃথকীকরণ ব্যবস্থা শীঘ্রই চালু হয়ে যাবে। এরফলে ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্লেটলেট দেওয়ার প্রয়োজন হলে শিলিগুড়ি জেলা হাসপাতালই তা মিলবে।
[হাওড়া স্টেশনের সাবওয়েতে অভিনেত্রীর শ্লীলতাহানি, হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত]
সর্বশেষ খবর
-
লাগবে না সিম-টাওয়ার! আইফোনের চেয়েও দামি মোবাইল আনল বিএসএনএল, আর কী বিশেষত্ব?
-
জেলের খাবারে বড্ড তেল, তিহাড়ে বসে চিংড়ি-পাস্তার আবদার মার্কিন ‘ভাড়াটে’ সেনার!
-
‘আত্মসমর্পণের জন্য তৈরি’, ‘মৃত্যু পরোয়ানা’ সত্ত্বেও দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার!
-
কাদামাটির নিচ থেকে উদ্ধার আরও দেহ, ওয়ানড় ভূমিধসে মৃত বেড়ে ৭, নিখোঁজ আরও এক কর্মী
-
বিতর্ক ভুলে মেসিদের নজরে সুইজারল্যান্ড! ‘পাপের শহরে’ আকাশছোঁয়া আর্জেন্টিনা ম্যাচের টিকিট