সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: স্রেফ বয়সের কারণে হয়তো নাগরিকত্ব নেই৷ কিন্তু, এ দেশে ওদের অধিকার তো কারও থেকে কম নয়৷ শিলিগুড়িতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শামিল পথশিশুরাও৷
[ স্বাধীনতা দিবসের উপহার, শুক্রবার থেকেই দুরন্ত থামবে আসানসোলে]
কেউ বাড়ি থেকে পালিয়ে এসেছে, কারও আবার বাবা-মার খোঁজ নেই৷ সকলেরই ঠিকানা শিলিগুড়ি শহর লাগোয়া নিউ জনপাইগুড়ি স্টেশন৷ শিলিগুড়িতে পথশিশুদের নিয়ে কাজ করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা৷ আগে সংস্থার হোমেই থাকত চল্লিশ জন শিশু৷ কিন্তু, এখন হোমটি বন্ধ হয়ে গিয়েছে৷ এনজেপি স্টেশনেই রাত কাটাতে হয় অনাথ শিশুদের৷ কিন্তু, তারা যাতে বিপথে চলে না যায়, সেদিকে নজর রাখেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা৷ শিশুদের স্কুলে ভরতি করে দিয়েছেন তাঁরা৷ বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে এনজেপি স্টেশনে যৌথভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ওই স্বেচ্ছাসেবী সংগঠন ও রেলপুলিশ৷ অনুষ্ঠানে অংশ নেয় ৪০ জন পথশিশু৷
সকালে প্রথামাফিক প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন এনজেপি স্টেশনের দায়িত্বপ্রাপ্ত জিআরপি আধিকারিকরা৷ দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে চলে আলোচনা৷ গল্পচ্ছলে পথশিশুদের পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনের কথা জানানো হয়৷ স্বেচ্ছাসেবী সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, এই পথশিশুদের অনেকেই রীতিমতো মেধাবী৷ কিন্তু স্রেফ নজরদারি বা দেখাশোনার অভাবেই তারা বিপথে চলে যায়৷ অল্প বয়সেই নেশার কবলে পড়ে যেমন হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তেমনই আবার কেউ চুরির মতো নানা ধরনের অপরাধের সঙ্গেও জড়িয়ে পড়ে৷ সকলকেই সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে৷ কিন্তু, প্রকৃত মানুষ হতে গেলে তো শুধু পড়াশোনা করলেই হবে না৷ দেশকে ভালবাসতেও শিখতে হবে৷ তাই পথশিশুদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলার জন্য স্বাধীনতার অনুষ্ঠানের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংস্থাটি৷ এনজেপি স্টেশনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনে সাহায্য করেছে জিআরপিও৷
[ স্বাধীনতা দিবসে নাশকতা রুখতে তৎপর প্রশাসন, দিঘায় বিশেষ নজরদারি]
সর্বশেষ খবর
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা