Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

তৃণমূল যুবনেতার মৃত্যু শিলিগুড়িতে, এলাকায় উত্তেজনা

বাবলুর মৃত্যুতে দলের ক্ষতি হল, বলেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০১৮, ১৫:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০১৮, ১৫:১৩

options
link
তৃণমূল যুবনেতার মৃত্যু শিলিগুড়িতে, এলাকায় উত্তেজনা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল কোচবিহার মাথাভাঙা ফুলবাড়ি এলাকার তৃণমূল যুবনেতা বাবলু সরকারের(২৮)। গত ১৪ই এপ্রিল মাথাভাঙা ফুলবাড়ি এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে আহত হন বাবলু। তাঁকে প্রবল মারধর করা হয়। বিজেপির কর্মীরা বাবলু সরকারের হাতের আঙুল কেটে নেয় বলে অভিযোগ।

[পঞ্চায়েতে ‘জয়ী’র নামে দেওয়াল লিখন তৃণমূলের, হাই কোর্টের রায়ে বাড়ল জটিলতা]

আহত অবস্থায় প্রথমে বাবলুকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে শিলিগুড়িতে পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। ফুলবাড়িতে বাবলুর মৃত্যুর সংবাদ পৌঁছতেই ব্যাপক উত্তেজনা দেখা দেয়। কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়রা। পরে এলাকায় শোকমিছিল করে তৃণমূল। মৃত বাবলুর স্মৃতিতে শুক্রবার স্থানীয় এলাকায় ভোটের প্রচার বন্ধ রাখে তৃণমূল। বনমন্ত্রী তথা মাথাভাঙার বিধায়ক বিনয়কৃষ্ণ বর্মণ এই প্রসঙ্গে বলেন, ‘বাবলুর মৃত্যু দুঃখজনক ঘটনা। তিনি আমাদের সক্রিয় কর্মী ছিলেন। ফুলবাড়ির যুব সংগঠনে তাঁর প্রভাব ছিল। তাঁর মৃত্যুতে দলের ক্ষতি হল।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মন্ত্রী আরও বলেন, ‘বিজেপির সন্ত্রাসের জন্যই মৃত্যু হয়েছে বাবলুর। তবু আমরা কোনও অশান্তি চাই না। তবে সব দলকেই সাবধান থাকতে হবে।’ বিজেপি ফের হাঙ্গামা বাধানোর চেষ্টা করলে দলীয় কর্মীদের একজোট হয়ে তা মোকাবিলার ডাক দিয়েছেন মন্ত্রী। বাবলুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ পার্থপ্রতিম রায়ও। তিনি বলেন, ‘কারও জীবনের সমতুল্য আর কিছুই হয় না। বাবলু আমাদের একনিষ্ঠ কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা সকলেই শোকস্তব্ধ। বাবলুর পরিবারের প্রতি সমবেদনা রইল।’

[আর সময় নষ্ট নয়, দ্রুত পঞ্চায়েত নির্বাচন চাইছেন মুখ্যমন্ত্রী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.