সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: পরীক্ষার শেষে প্রেমিকাকে নিয়ে ‘ডেটিংয়ে’ যাওয়ার কথা আগে ছকে ফেলেছিল প্রেমিক৷ দিনক্ষণ হয়েছিল চূড়ান্ত৷ কিন্তু, ‘ডেটিংয়ে’ যাবে কিসে? তা নিয়েই বাধল যত কাণ্ড!
মুশকিল আসান করতে এক বন্ধুর বাইক কয়েক ঘণ্টার জন্য ধার নেয় প্রেমিক যুবক৷ বাইক নিয়ে প্রেমিকা সঙ্গে দেখাও হয়৷ চলতে থাকে প্রেমালাপ৷ কিন্তু, হঠাৎ পুলিশের উপস্থিতিতে ভেস্তে গেল সবকিছুই৷ পুলিশ ওই ‘প্রেমিক’ যুবককে গ্রেপ্তার করে জানিয়ে দেয়, বাইকটি চোরাই৷ কয়েকদিন ধরে খোঁজা হচ্ছিল৷ বেগতিক বুঝে প্রেমিকা উধাও৷
বাইক চুরির অপরাধে বছর কুড়ির কিষাণ সিংহকে থানায় নিয়ে যায় পুলিশ৷ বাগডোগরা থানা এলাকার ঘোষপুকুরের বাসিন্দা ওই যুবকে পরে গ্রেপ্তার করে পুলিশ৷ এই ঘটনার পর নকশালবাড়ি থানার ওসি তপন পাল জানান, ধৃতকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়৷ বিচারক অভিযুক্তর জামিনের আবেদন খারিজ করে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন৷
জেরার মুখে অভিযুক্ত জানিয়েছে, বৃহস্পতিবার এক বন্ধুর কাছ থেকে বাইকটি চেয়ে নেয় সে৷ বাইকে তেল কম ছিল৷ সেদিকে হুঁশ ছিল না তার৷ গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেতে হবে৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ওই প্রেমিকার পরীক্ষা শেষ হতেই তার সঙ্গে দেখা করার পরিকল্পনা নেয় কিষাণ৷ পড়াশোনায় নিজে স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের গণ্ডিতে থেমে যাওয়া এই যুবক প্রেমিকাকে নিয়ে এদিন বাইকে ঘুরে বেড়ানোর পরিকল্পনা নেয়৷ কিন্তু বাদ সাধে বাইকের তেল৷
বাইকে পেট্রল কম থাকায় কিছুক্ষণ পর সেটি স্টার্ট নিচ্ছে না দেখে বিষয়টি বুঝতে পারে সে৷ এরপর সেই বাইকে তেল ভরতে পেট্রল পাম্পের উদ্দেশে হাঁটতে শুরু করে৷ পথে পুলিশ তার পথ আটকে গাড়ির কাগজপত্র দেখতে চায়৷ আর তা না পেয়ে বাইক-সহ তাকে গ্রেপ্তার করে৷ জেরার মুখে অভিযুক্ত জানিয়েছে, বাইকটি সে চুরি করেনি৷ প্রেমিকার সঙ্গে দেখা করবে বলেই এক বন্ধুর কাছ থেকে সেটি চেয়ে নিয়ে আসে৷ যদিও পুলিশ তার বক্তব্য খতিয়ে দেখছে৷
সর্বশেষ খবর
-
দলের স্ট্র্যাটেজিতে হাত নেই, কাজ শুধু টিকিট বুকিং! ফেডারেশনকে বিঁধে বাজাজ বললেন, ‘শেম অন ইউ’
-
নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, বির্তকের মাঝেই বড় ঘোষণায় ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর
-
জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপে সিকিমের একমাত্র মেয়ে, বাইচুং কন্যাই যেন শিবরাত্রির সলতে
-
আন্তর্জাতিক যুব দিবস: সাফল্যের দৌড়ে হাঁপিয়ে উঠছে তরুণ মন! কেন দরকার ‘ইমোশনাল সেফটি’?
-
প্রাক্তন বিধায়কদের ‘দুর্দশা’ দেখে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা, সাহায্য বন্যা বিধ্বস্ত অসমকেও