সুমন করাতি, হুগলি: অপহরণের ৮ ঘণ্টার মধ্যে সিঙ্গুরে উদ্ধার অপহৃত যুবক। গ্রেপ্তার ৪ দুষ্কৃতী। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুরো ঘটনায় পুলিশের তৎপরতার প্রশংসা করছেন বাড়ি ফিরে আসা যুবক ও তাঁর পরিবার।
বৃহস্পতিবার দুপুর প্রায় সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বেরন কামারকুণ্ডুর বাসিন্দা বছর চব্বিশের যুবক শেখ মাফুজ। রাত সাড়ে আটটা নাগাদ যুবকের মা মাফুজের মা সাহানারা বেগমের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। ঘণ্টা খানেকের মধ্যেই সিঙ্গুর থানায় গিয়ে সাহানারা অভিযোগ দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর তড়িঘড়ি তদন্তে নামে সিঙ্গুর থানার পুলিশ।
তদন্তকারীরা জানতে পারেন হরিপাল এলাকা থেকে যুবকের মাকে ফোন করে মুক্তিপণ চায় অপহরণকারীরা। সেই ফোন নম্বর ট্যাক করে এসইউজি (স্পেশাল অপারেশন গ্ৰুপ) ও হরিপাল থানার সহযোগিতায় সিঙ্গুর থানার তদন্তকারী দল মাফুজের খোঁজ শুরু করে। শুক্রবার ভোরের দিকে হরিপালের হরপপাড় এলাকার একটি খেত থেকে মাফুজকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত শেখ শরিফ, শেখ নুরুল, শেখ জাহাঙ্গীর ও শেখ হরিকে আদালতে তোলা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ধৃতেরা মাফুজের পূর্ব-পরিচিত। সোনার কাজ দেওয়ার নাম করেই মাফুজকে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বলেন, “ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
সর্বশেষ খবর
-
‘বিজেপির দরজা বন্ধ, তাতেই দলটা…’, তৃণমূলের ভাঙনে অভিষেকের ‘দরজা’ মন্তব্য মনে করালেন দিলীপ
-
চালকল সিন্ডিকেটের ‘অঘোষিত সম্রাট’,কোটি কোটি টাকা আত্মসাতে গ্রেপ্তার অনুব্রতর ‘ছায়াসঙ্গী’
-
এবার কলকাতা পুরসভাতেও ‘নতুন তৃণমূল’, কানন-স্নেহে ‘ছোট লালবাড়ি’র রাশও হারাবেন মমতা!
-
সিএবির সাপোর্ট ছাড়া একশো ম্যাচ খেলতে পারত? ‘প্রতিভাহীন’ সৌরাশিসকে পালটা কোষাধ্যক্ষের
-
তৃণমূলের হাতছাড়া বিধাননগর পুরনিগমও! ইস্তফা দিলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী