ভারতের হয়ে বিদেশের মাটি থেকে বহু পদক জিতেছেন। এসআইআরে (SIR in West Bengal) নাম বাদ গেল সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্যারা অ্যাথলিট আতর আলির। এখন নাগরিকত্বের প্রমাণ দিতে প্রশাসনের দপ্তরে দপ্তরে ঘুরছেন তিনি।
এসআইআরের (SIR in West Bengal) পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যায়, বাদ পড়েছে ৬০ লক্ষের নাম। যদিও পরবর্তীতে অতিরিক্ত তালিকায় উঠেছে বাদ পড়াদের মধ্যেকার ৪০ লক্ষের নাম। তবে বহু নাম বাদও পড়েছে। সেই বাদের তালিকায় রয়েছেন ন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্যারা অ্যাথলিট আতর আলি। তিনি বলেন, সম্প্রতি তিনি ভোটার তালিকায় নিজের নাম খুঁজতে গিয়ে দেখেন নাম ‘ডিলিটেড’। অথচ তাঁর কাছে নাগরিকত্ব প্রমাণ করে এমন সমস্ত নথি রয়েছে। এই ঘটনায় তিনি স্তম্ভিত এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। নিজের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে রানাঘাটের এসডিও অফিস, বিডিও অফিস এবং সবশেষে ডিএম সাহেবের সঙ্গেও দেখা করেছেন।
আরও পড়ুন:
সামনে জার্মানিতে এশিয়ান গেমসের বড় আসর রয়েছে। তাতে যোগ দেওয়ার কথা তাঁর। এই ঘটনার জেরে পুরোপুরি অনুশীলনে মনোনিবেশ করতে পারছেন না তিনি। নির্বাচন কমিশনের কাছে আতর আলি আর্জি, তারা যেন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখেন। যথাযথ তথ্য যাচাই না করে যেন কারও নাম তালিকা থেকে বাদ না দেওয়া হয়।
সর্বশেষ খবর
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন