নন্দন দত্ত, সিউড়ি: বাজারের মাঝে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক। সেখানেই প্রতি মুহূর্তে বাজছে বিপদের সাইরেন। বারবার ব্যাংক ম্যানেজারকে জানিয়েও হয়নি কোনও লাভ। ভুতুড়ে সাইরেনে অতিষ্ঠ বীরভূমের মল্লারপুরবাসী। বাধ্য হয়ে মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা জেলাশাসক, জেলা পুলিশ সুপার ও নতুন দায়িত্বে আসা ব্যাংক ম্যানেজারকে স্মারকলিপি জমা দেন।
সাধারণত ব্যাংক ডাকাতির মতো ঘটনা ঘটলে সাইরেন বাজে। তাতে সতর্ক হন গ্রাহক ও ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু মল্লারপুরের ব্যাংকে গত পনেরো দিন ধরে অহরহ বাজছে বিপদঘণ্টি। স্থানীয়দের কেউ বলছেন যান্ত্রিক ত্রুটি। আবার কারও মতে, এটি ভুতুড়ে কাণ্ডকারখানা ছাড়া আর কিছুই নয়। ব্যাংক ম্যানেজার অজয় কুমার ভকতকে সমস্যা সমাধানের কথা জানিয়েছেন স্থানীয়রা। তিনি নিজেকে নিরুপায় বলে দাবি করেন। কোনও পদক্ষেপও নেননি।
[আরও পড়ুন: জমি-বাড়ি ‘দখল’ করে গ্যারেজের ব্যবসা! কাঠগড়ায় আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা]
দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মিকি লাকরা জানান, “আমরা হেড অফিসে বিষয়টি জানিয়েছি। একইসঙ্গে ভেন্ডারকে বিষয়টি দেখতে বলা হয়েছে।” এই পরিস্থিতিতে মল্লারপুরের বাজার পাড়ার বাসিন্দারা গণসাক্ষরিত চিঠি নতুন দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে দেন। সঙ্গে প্রশাসনিক মহলেও আবেদন জানান। ম্যানেজার মিকি লাকরা বিষয়টি সমাধানে পদক্ষেপের আশ্বাস দেন।
[আরও পড়ুন: রাজ্যের ঋণের পরিমাণ ৭ লক্ষ কোটি? ‘মিথ্যাচার’ উড়িয়ে সঠিক তথ্য দিলেন মুখ্যমন্ত্রী]
সর্বশেষ খবর
-
‘আমার দু’জন মারা গেল, এই কাজ আর না’, মৃত্যুমুখ থেকে ফিরে কী অভিজ্ঞতা শোনালেন তারাতলার ঠিকাদার?
-
স্ত্রীকে গলা কেটে ‘খুন’ করে এসেই মেট্রোয় ঝাঁপ! বেলগাছিয়া মেট্রোয় ‘আত্মহত্যা’র নেপথ্যে কোন ঘটনা?
-
‘আমাদের সঙ্গে অন্যায় হয়েছে’, বিশ্বকাপে ভোগান্তি নিয়ে ফিফাকে তোপ ইরান কোচ-অধিনায়কের
-
শহিদ তুমি কার! ২১ জুলাই নিয়ে দড়ি টানাটানি দুই তৃণমূলের, সিপি-কে চিঠি ঋতপন্থীদের
-
ছানি নিয়ে এই ৩ ভুল ধারণা কাড়তে পারে দৃষ্টিশক্তি! সতর্ক করলেন চক্ষু বিশেষজ্ঞ