মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: হাওড়ার জগৎবল্লভপুরের মাঠ থেকে উদ্ধার কঙ্কাল। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। কঙ্কালটি কার? কীভাবে এল ওই এলাকায়? তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের একাংশের দাবি, এলাকার এক বাসিন্দা বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন। সম্ভবত কঙ্কালটি তাঁর। ইতিমধ্যেই কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, জগৎবল্লভপুরের মাজু এলাকার বাসিন্দা বছর ৬৫-এর ব্রজনন্দ গোস্বামী। তিনি মানসিক ভারসাম্যহীন। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হলেও কোনও লাভ হয়নি। হদিশ মেলেনি বৃদ্ধের। পরিবারের তরফ থেকে জগৎবল্লভপুর থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। এসবের মাঝে জগৎবল্লভপুর থানার অন্তর্গত মাজু অঞ্চলের ফিঙেগাছি এলাকায় একটি গ্যাস ফ্যাক্টরির পিছনে খোলা মাঠে একব্যক্তি কাজে গিয়েছিলেন। তিনি প্রথমে বুঝতে পারেন কিছু একটা পড়ে আছে।
[আরও পড়ুন: ‘বাড়ির বাইরে বেরবেন না’, অগ্নিগর্ভ বাংলাদেশে নাগরিকদের সতর্কবার্তা ভারতের]
কাছে যেতেই বোঝা যায় পড়ে আছে কঙ্কাল। তাতে জড়িয়েছিল গামছা। এর পর স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় ওই নিখোঁজ ব্যক্তির বাড়ি ও পুলিশে। ওই নিখোঁজ ব্যক্তির পরিবার ধুতি ও গামছা দেখে ওই কঙ্কালটিকে চিহ্নিত করে। পুলিশ ওই কঙ্কালটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
[আরও পড়ুন: ‘বৈবাহিক জীবনে ইতি…’, ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্সে সিলমোহর! অভিষেকের প্রতিক্রিয়া ঘিরে চর্চা]
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের