লগ্নজিতার পর এবার অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার শিকার সারেগামাপা খ্যাত সংগীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)। হাত মেলাতে গিয়ে এক দর্শক তাঁকে ধাক্কা দেয় বলে অভিযোগ। মঞ্চ থেকে রীতিমতো ক্ষোভ উগরে দেন গায়। সাফ জানান, অভিযুক্তকে ক্ষমা চাইতেই হবে। ঘটনাস্থল মেদিনীপুর।

আরও পড়ুন:
শীতের মরশুমে বাংলার বিভিন্নপ্রান্তে মেলা-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিবছরই। এবারও তার অন্যথা হয়নি। জেলায় জেলায় চলছে নানারকম অনুষ্ঠান। বর্তমানে পশ্চিম মেদিনীপুরের রাজ্য সরকারের উদ্যোগে চলছে সৃষ্টিশ্রী মেলা। গতকাল অর্থাৎ বুধবার সেই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়েছিলেন সারেগামাপা খ্যাত সংগীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)। নির্ধারিত সময়েই শুরু হয় অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই গায়ককের সঙ্গে ছবি তুলতে, হাত মেলাতে উৎসুক হয়ে ওঠেন দর্শকরা। মঞ্চ থেকেই সাধ্যমতো তাঁদের দাবিদাওয়া পূরণের চেষ্টা করেন গায়ক। অভিযোগ, সেই সময়ই দর্শকাসনে থাকা এক যুবক হাত মেলাতে গিয়ে স্নিগ্ধজিৎকে ধাক্কা দেয়।

স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন শিল্পী। মঞ্চ থেকেই অভিযুক্তকে ক্ষমা চাইতে বলেন তিনি। বলেন, “আমি আপনার থেকে জুনিয়র, আপনি আমাকে বলতে পারতেন কিছু বলার থাকলে।” তড়িঘড়ি আয়োজকরা মঞ্চে উঠে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। মেদিনীপুরের বহু বিজেপি নেতাই ভিডিওটি পোস্ট করে নিশানা করছে শাসকদলকে। প্রশ্ন তুলছেন মেলার আয়োজনদের ভূমিকা নিয়ে। প্রসঙ্গত, কিছুদিন আগেই অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী। পুলিশের দ্বারস্থও হয়েছিলেন তিনি। কার্যত সেই ঘটনার পুনরাবৃত্তি এবার মেদিনীপুরে।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’