সঞ্জিত ঘোষ, নদিয়া: বিএসএফের বারাক থেকে উদ্ধার জওয়ানের ঝুলন্ত দেহ! সোমবার রাতে ঘটনাটি ঘটেছে তেহট্টের ১৬১ নম্বর ব্যাটেলিয়ানে। দেহ প্রথম দেখতে পারেন অন্য জাওয়ানরা। তাঁরাই হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম বিক্রম ধোবি। বয়স ২৬ বছর। তিনি রাজস্থানের বাসিন্দা। ১৬১ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীতে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, সোমবার রাতে জওয়ানদের রোল কলের সময় বিক্রম ছিলেন না। পরে সেই প্রক্রিয়া শেষ হলে অন্য জওয়ানেরা ক্যাম্পের ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে বিক্রমকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মঙ্গলবার দেহের ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মানসিক অবসাদে ওই জওয়ান আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এখনই কিছু বলতে নারাজ পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে