Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Murshidabad

জমি বিবাদ! ঘুমন্ত মাকে মাথা থেঁতলে ‘খুন’ ছেলের, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৫, ১৪:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৫, ১৪:৩৫

options
link
জমি বিবাদ! ঘুমন্ত মাকে মাথা থেঁতলে ‘খুন’ ছেলের, চাঞ্চল্য মুর্শিদাবাদে zoom
প্রতীকী ছবি

শাহজাদ হোসেন, ফরাক্কা: জমির মালিকানা নিয়ে বচসা! মাকে ইট দিয়ে মাথা থেঁতলে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়। অভিযুক্ত ছেলে পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

মৃতার নাম আরমানি বিবি। বয়স ৭০ বছর। ছেলে মংলু শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক। শনিবার রাতের খাওয়ার পর ঘুমিয়ে পড়েন বৃদ্ধা। অভিযোগ, তখনই বাইরে থেকে এসে ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করেন মংলু। থেঁতলে দেন মাথা। তারপরই সেখান থেকে পালিয়ে যান। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি আশেপাশের লোকজন ছুটে এসে তাঁকে মহেশাইল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা আরমানি বিবিকে মৃত বলে ঘোষণা করেন। কেন খুন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আরমানি বিবির নামে কিছুটা জমি ছিল। সেই জমি তাঁর নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন অভিযুক্ত মংলু। কিন্তু রাজি হননি মা। তা নিয়ে বেশ কিছুদিন ধরেই মায়ের সঙ্গে মতবিরোধ চলছিল মংলুর। কিন্তু মৃতা শুধু ছেলেকে না দিয়ে এক মেয়েকে কিছুটা জমি লিখে দেন। তাতেই ক্ষোভ বাড়তে থাকে ছেলের। সেই আক্রোশে মাকে খুন বলে অনুমান পুলিশের। এছাড়াও বৃদ্ধার আবাস যোজনার টাকাও হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে পলাতক ছেলের বিরুদ্ধে। মংলুর বিরুদ্ধে সুতির থানায় অভিযোগ জানিয়েছে বৃদ্ধার পরিবার। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.