দিনের পর দিন নেশা করে মেয়ের উপর অত্যাচার। শতবার বারণ করলেও কানে তোলেনি জামাই। অভিযোগ, জোর করে টাকা আদায় করতে শনিবার রাতে স্ত্রীর মুখে বালি চেপে ধরে শ্বাসরোধেরে চেষ্টা করে। প্রতিবাদ করলে শ্বাশুড়িকেও মারধর করা হয়। রবিবার সকালেও ফের মারধর শুরু করে বলে অভিযোগ। দিনের পর দিন মেয়ের উপর নৃশংস অত্যাচার সহ্য করতে না পেরে, কাটারি দিয়ে জামাইকে কোপাল শ্বশুর। তমলুক থানার রাধিকাপুর এলাকায় হাড় হিম করা ঘটনা। যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায়।
খবর দেওয়া হয় তমলুক থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, গলায় কোপ দিয়ে খুন করা হয়েছে জামাই শেখ মতিবুলকে। যদিও ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছেন শ্বশুর শেখ জুলফিকার। শাশুড়ির অভিযোগ, ‘ জামাই কোনও কাজ করত না। আমাদের দিন-আনা দিন খাওয়া সংসারে পেট চালাতে কালঘাম ছুটে যেত। মেয়ে কাজ করতে যেত। কিন্তু জামাই ঘরে থাকত। রোজ সকাল হলেই নেশা করবে বলে জুলুমবাজি করে মেয়ের কাছ থেকে টাকা আদায় করত। এমনকী আমাদের সব টাকাও হাতিয়ে নিয়েছে মেয়ের কাছ থেকে। টাকা দিতে না পারলেই মারধর করত। প্রতিদিন রাতে নেশা করে ফিরে অত্যাচার করত। অশান্তির ভয়ে দিনের পর দিন খাওয়া হত না। বাচ্চা দুটোর পড়াশোনার কথাও ভাবত না। কাজ করার কথা বললেই মেয়েকে-আমাকে ধরে মারত।’
আরও পড়ুন:
শনিবার রাতের অত্যাচারের সীমা পেরোতেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন শ্বশুর। উঠোন থেকে কাটারি কুড়িয়ে নিয়ে গিয়ে জামাইয়ের গলায় কোপ বসিয়ে দেন তিনি। খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি