শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: সম্পত্তির লোভে মারধর করে ঘর থেকে বিধবা মাকে বের করে দিল গুণধর ছেলে ও বৌমা। ছেলে আর ছেলের বউয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন মা। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ির ৩২ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লিতে৷
[‘বিতাড়িত হিন্দুদের জন্যই পশ্চিমবঙ্গ’ নাগরিকত্ব বিল নিয়ে মন্তব্য রূপার]
স্বামী মারা গিয়েছেন বেশ কয়েকবছর আগেই৷ বাড়িটি একমাত্র সম্বল আশা মণ্ডল নামে ওই বৃদ্ধার৷ ছেলে ও তার স্ত্রীকে নিয়ে ওই বাড়িতেই বাস তাঁর৷ ছেলের সংসারে ক্রমশই বোঝা হয়ে উঠছিলেন ওই বৃদ্ধা৷ তাঁর অভিযোগ, সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নেওয়ার চেষ্টা করত তাঁর ছেলে৷ সম্পত্তি লিখে দিতে রাজি ছিলেন না তিনি৷ তাই নানা অত্যাচারও সহ্য করতে হত তাঁকে৷ গত পাঁচ-ছয় মাস যাবৎ এই ঘটনা দেখেই অভ্যস্ত শিলিগুড়ির ৩২ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লির বাসিন্দারা৷ কিন্তু মঙ্গলবার মাকে অত্যাচারের ঘটনা বীভৎস চেহারা নেয়৷ আশাদেবীর অভিযোগ, রাতে একটি ঘরে বন্ধ করে রাখা হয় তাঁকে৷ ঘর থেকে যাতে তিনি বেরোতে না পারেন, তাই দরজার সামনে বটি হাতে দাঁড়িয়েছিল তাঁর পুত্রবধূ শিপ্রা৷ ঘরে ঢুকে আসবাবপত্রেও ব্যাপক ভাঙচুর চালায় বৃদ্ধার ছেলে৷ বারবারই ওই বাড়ি ছেলের নামে লিখে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় তাঁকে৷ পুত্রবধূ তাঁকে ক্রমাগত প্রাণনাশেরও হুমকি দেয় বলেও অভিযোগ৷ বৃদ্ধার দাবি, পুত্রবধূর বাপেরবাড়ির লোকজনেরাও এই ঘটনায় জড়িত রয়েছে৷ দীর্ঘক্ষণ ধরে ছেলে ও তার স্ত্রীর সঙ্গে বাদানুবাদ চলে বৃদ্ধার৷ অভিযোগ, এরপর জোর করে বাড়ির কাগজপত্র কেড়ে নেওয়া হয়৷ গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাঁকে৷
[কেরলে আটকে স্বজন, ইদেও বিষাদের ছায়া নদিয়ায়]
ছেলের এহেন অত্যাচারে দিশাহারা হয়ে যান তিনি৷ আশ্রয়ের খোঁজে বাধ্য হয়ে বাড়ি থেকে কিছুটা দূরে মেয়ের শ্বশুরবাড়িতে চলে যান আশা মণ্ডল৷ রাতে সেখানেই ছিলেন তিনি৷ বুধবার সকালে ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করেন বৃদ্ধা৷ নিউ জলপাইগুড়ি থানায় গিয়ে ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন৷ তবে ঘটনার পর থেকে এলাকাছাড়া গুণধর ছেলে ও তার স্ত্রী৷
সর্বশেষ খবর
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা
-
‘সিলেবাসের ৪ লাইনে বেঁধে ফেলা অনুচিত’, ক্ষুদিরামের মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা শুভেন্দুর