সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোড়া খুনে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকায়। বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল গৃহবধূর মৃতদেহ। ছেলের দেহ উদ্ধার হল পাশের পুকুর থেকে। ঘটনার পর থেকেই পলাতক বধূর স্বামী। অভিযোগ, স্ত্রী ও ছেলেকে খুন করে পলাতক ওই ব্যক্তি।
[চাকরিতে যোগ শহিদ অমিতাভর স্ত্রীর, জানেই না পরিবার]
পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম লক্ষ্মী নস্কর। কলকাতায় পরিচারিকার কাজ করতেন ওই মহিলা। স্বামী যোগেশ্বর কোনও কাজই করত না। ছেলে অজয়ের পড়াশোনার খরচ-সহ সংসারের যাবতীয় দায়-দায়িত্ব লক্ষ্মীও পালন করতেন। যোগেশ্বরের দিন কাটত নেশা করে। নেশার জন্য সে স্ত্রীর কাছ থেকেই জোর করে টাকা আদায় করত। এ নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত। বুধবার অজয়ের মৃতদেহ বাড়ির পাশের পুকুরে ভেসে থাকতে দেখা যায়। এরপরই লক্ষ্মীর খোঁজ পরে। পরে বাড়ির সেপটিক ট্যাঙ্কে লক্ষ্মীর মৃতদেহ ভাসতে দেখা যায়। প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন।
[মশার ধূপ থেকে ঘরে ছড়াল বিষাক্ত গ্যাস, দমবন্ধ হয়ে মৃত ৩]
ঘটনাস্থলে এসে দু’টি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে জানা যায় মৃতদেহ উদ্ধারের পরে কিংবা আগে যোগেশ্বরকে কোথাও দেখা যায়নি। তাঁর কোনও খোঁজ মেলেনি। যোগেশ্বরের মা, দাদা, বৌদিকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করেও যোগেশ্বরের কোনও হদিশ মেলেনি। আপাতত মৃতদেহ দু’টি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, নেশার টাকা নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা বাধে। আর স্ত্রী ও ছেলেকে খুন করে পালিয়ে যায় যোগেশ্বর। ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
[পথ নিরাপত্তা নিয়ে প্রচারে বিরামহীন, দুর্ঘটনাতেই প্রাণ গেল দুই কলেজ ছাত্রর]
সর্বশেষ খবর
-
স্কুল পাঠাগারে জঙ্গিদের মহিমান্বিত করে বই! ‘শিক্ষা জেহাদ’ নিয়ে কাশ্মীর সরকারকে তোপ বিজেপির
-
অবশেষে ভুল থেকে শিক্ষা! শচীনকে ছাপিয়ে সবচেয়ে কম বয়সে অভিষেক বৈভবের
-
চন্দ্রচূড়ের গুরগাঁওয়ের বাড়িতে চলল বুলডোজার, হাফপ্যান্ট পরেই ছুটলেন অভিনেতা
-
শিক্ষামন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক! টাকা চেয়ে মেসেজ, সমাজমাধ্যমে ‘সাবধান’ বার্তা দীপক বর্মনের
-
‘মাসে লাখ টাকা ভাড়া দিই, কেন তালা দিলেন?’, পার্টি অফিস ‘দখলে’ ঋতব্রতদের তোপ মমতার