দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ভাইকে স্নেহে আগলে রাখত দিদি। লক্ষ্মীপুজোর প্রসাদ খেতে পাড়ারই একটি বাড়িতে ছোট্ট ভাইকে নিয়ে গিয়েছিল পিঠোপিঠি দিদি। কিন্তু প্রসাদ খেয়ে আর বাড়ি ফেরা হল না দু’জনেরই। ন’বছরের ভাইকে জলে ডুবতে দেখে আর কোনওদিকে তাকানোর সময় নেয়নি ১১ বছরের দিদি। ভাইয়ের মতো সাঁতার জানত না দিদিও। ফলে অতল জলে ডুবে গেল দিদিও। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল ভাই-বোনের। ভাইয়ের নাম আকাশ সরদার। দিদির নাম সঙ্গীতা সরদার। মর্মস্পর্শী ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর ফুলতলা রামকৃষ্ণপল্লির।
[চুরি-ছিনতাইয়ের চেয়ে পদপিষ্টের চিন্তাই নিরাপত্তার মূল বিষয় কালীপুজো ও ছটে]
গতকাল থেকেই নিখোঁজ ছিল দু’জন। তাদের পরিবারের পক্ষ থেকে গতকালই বারুইপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। গ্রামের প্রায় সব মানুষই ভাই-বোনের খোঁজ করতে শুরু করেন। আশপাশে কোনও আত্মীয়ের বাড়ি গিয়েছিল কি না তার খোঁজও শুরু হয়। অবশেষে আজ সকালেই গ্রামের একটি পুকুরে সঙ্গীতার মৃতদেহ ভাসতে দেখা যায়। ওই পুকুরে তল্লাশি চালাতে নামেন গ্রামের মানুষ। তখনই আকাশের দেহও ভেসে ওঠে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, ভাই কোনও কারণে পুকুরে পড়ে গিয়েছিল। সাঁতার না জানায় জলে ডুবে যেতে থাকে আকাশ। ভাইকে এভাবে ডুবতে দেখে জলে ঝাঁপ দেয় সঙ্গীতাও। কিন্তু গভীর জলে সেও তলিয়ে যায়। ভাই-বোনের এই মর্মান্তিক মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে। এভাবে ওদের জলে ডোবাকে মেনে নিতে পারছেন না স্থানীয়রা।
[বৃদ্ধা মাকে বাড়িতে টানা ১০ দিন আটকে রেখে বেড়াতে ছেলে-বউমা]
সর্বশেষ খবর
-
মুরগি বিক্রেতা থেকে কয়েক কোটি মালিক! জীবনতলার ‘শাহজাহান’ কুখ্যাত সুবিদ আলি গ্রেপ্তার
-
‘বদনাম’ ঘোচানোর চেষ্টা! এবার তিরুপতি মডেলে পেশাদারদের হাতে দায়িত্ব যেতে পারে রাম মন্দিরের
-
মুর্শিদাবাদ মেডিক্যালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ট্রেনের ধাক্কায় জখম খুদে, ‘কীভাবে যে হল’, অঝোরে কান্না ঠাকুমার
-
আরও বিপদে ‘যুবরাজ’, আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা অভিষেক! ফের পুলিশের দ্বারস্থ ববি
-
রাহার থেকে ছড়িয়েছে সংক্রমণ! ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগেই অসুস্থ ‘রাম’ রণবীর