নব্যেন্দু হাজরা: সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষার্থীরা যাতে দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, সে কারণেই পরিবহণ নিগমের তরফে বিশেষ বাস পরিষেবা দেওয়া হচ্ছে। পরীক্ষা স্পেশাল লেখা বাসগুলো রাস্তায় ভোর থাকতেই চলবে বলে জানানো হয়েছে। পরীক্ষার দিনগুলোয় সকাল ৬টা থেকে ১০টা এবং দুপুর দু’টো থেকে পাঁচটা পর্যন্ত রাস্তায় এই বিশেষ বাস দেখা যাবে। অভিভাবক এবং পরীক্ষার্থীরা তাতে উঠতে পারবেন। সঙ্গে রাখতে হবে অ্যাডমিড কার্ড। তবে বাসে জায়গা থাকলে সাধারণ যাত্রীরাও তাতে উঠতে পারবেন।
শুধু শহর নয়, মাধ্যমিক পরীক্ষার দিনগুলোয় ভোর থেকেই সচল থাকবে শহরতলি থেকে জেলাও। সরকারি-বেসরকারি বাস, অটো, টোটো, ট্যাক্সি, ক্যাব সব কিছুরই দেখা মিলবে বলে জানানো হয়েছে পরিবহণ দপ্তরের তরফে। খোলা থাকবে কন্ট্রোলরুমও। কেউ পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে সমস্যায় পড়লে কন্ট্রোলরুমে ফোন করতে পারবেন। নম্বর হল ০৩৩-২২৩৬০৪৬২, ০৪৬৩। পরীক্ষার দিনগুলোয় পরিবহণ দপ্তরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

এক আধিকারিকের কথায়, শুধু পরীক্ষার্থী নন, যাঁরা পরীক্ষা নেবেন সেই শিক্ষকরা, অনেকেই আছেন যাঁরা দূর থেকে আসেন। পরীক্ষা শুরুর অনেক আগে তাঁদের কেন্দ্রে পৌঁছতে হয়। প্রশ্নপত্র স্টোর রুম থেকে আনার ব্যাপার থাকে। সেসব কথা মাথায় রেখেই ভোর থেকে রাজপথ সচল রাখা হবে। তাঁর কথায়, একই সঙ্গে সকালের দিকে ট্রেনের সংখ্যা বাড়ালে এবং গ্যালোপিং ট্রেনকে সব স্টেশনে দাঁড় করলে ভালো হয়।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে