অরূপ বসাক, মালবাজার: বোনের সঙ্গে ঝগড়া করে বিষ খেয়ে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী৷ বুধবার দুপুরের এই ঘটনায় জলপাইগুড়ির মালবাজার মহকুমার মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা এলাকায়৷
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে তুমুল বিবাদে জড়িয়ে পড়ে দুই বোন৷ ঝগড়া থামানোর জন্য বাবা দু’বোনকেই বকাবকি করেন৷ ঝগড়া থেমে গেলে বাবা কাজে চলে যান৷ কিছুক্ষণ পর ছোট মেয়ে বাড়িতে থাকা কিটনাশসক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ কীটনাশক খাওয়ার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থা ওই মেয়েটিকে প্রথমে চার্লসর মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতাল ও পরে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মেয়েটির মৃত্যু হয়৷ গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরার মাদ্রাসা পাড়ায়৷
[স্যালাইনের বোতল বদলে দেওয়ার কেউ নেই, মৃত্যু প্রসূতির]
মৃত সাহেবা খাতুন এবছর মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে ভর্তি হয়৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বাড়িতে দুই বোনের ঝগড়া বাধে৷ ওই সময় বাবা সাহের হোসেন দুই বোনকেই বকাবকি করে কাজে চলে যান৷ তাঁদের মাও ১০০ দিনের কাজ করতে আগেই বেরিয়ে গিয়েছিলেন৷ কিছুক্ষণ পর ছোট মেয়ে সাহেবা বিষ খেয়ে আত্মঘাতী হয়৷ বুধবার মাল থানার পুলিশ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায়। ওই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সমগ্র দক্ষিণ ধুপঝোরা এলাকায় শোকের ছায়া নেমে৷ এদিন সকাল থেকেই বহু মানুষ মৃতের বাড়িতে যায় সমবেদনা জানাতে৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে৷ কিন্তু, দুই বোনের ঝগড়া পর বাবার ধমক খেয়ে একাদশ শ্রেণির ছাত্রী আত্মঘাতী হওয়ার ঘটনায় পেছনে ঠিক কী কারণ রয়েছে, ঠিক কী কারণে এই আত্মহত্যার ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়