Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Kalyani JNM Hospital

রাতে থাকছেন না সিনিয়র চিকিৎসক, অপরিষ্কার হাসপাতাল! কল্যাণী জেএনএমে সারপ্রাইজ ভিজিটে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কল্যাণী তথা নদিয়ার অন্যতম ভরসা জওহরলাল নেহরু কলেজ হাসপাতাল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগী আসতেই থাকে। এহেন জেএনএম হাসপাতালে রাতে সিনিয়র চিকিৎসক থাকে বলে না অভিযোগ।

সুবীর দাস
সুবীর দাস

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৭:১২

link
সুবীর দাস
সুবীর দাস

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৭:১২

options
link
রাতে থাকছেন না সিনিয়র চিকিৎসক, অপরিষ্কার হাসপাতাল! কল্যাণী জেএনএমে সারপ্রাইজ ভিজিটে স্বাস্থ্য প্রতিমন্ত্রী zoom
সারপ্রাইজ ভিজিটে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।
Advertisement

বুধরাতে আচমকা কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের (Sumana Sarkar)। ঘুরে দেখলেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। তখনই অব্যবস্থার চিত্র ফুটে উঠল। নেই কোনও সিনিয়র চিকিৎসক। জুনিয়রদের ভরসায় চলছে হাসপাতাল। হাসপাতালের যত্রতত্র ছড়িয়ে থাকা নোংরা দেখে রীতিমতো ক্ষুব্ধ মন্ত্রী। দিলেন প্রয়োজনীয় নির্দেশ। শুধু তাই নয়, ঘুরলেন বিশাল হাসপাতাল চত্বরের হোস্টলে। সেখানকার নিরাপত্তারও অভাব রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

কল্যাণী তথা নদিয়ার অন্যতম ভরসা জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতাল (Kalyani JNM Hospital)। জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগী আসতেই থাকে। এহেন জেএনএম হাসপাতালে রাতে সিনিয়র চিকিৎসক থাকে বলে না অভিযোগ। রাতে হাসপাতাল পরিদর্শনে গিয়েও সেই এক সমস্যা দেখলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। রোগীর আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভিযোগ শোনেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিদর্শন শেষে তিনি বলেন, “জেএনএম হাসপাতাল নিয়ে বারবার অভিযোগ আসছে। সিনিয়র চিকিৎসক থাকেন না বলে অভিযোগ উঠেছে। এলাকার বিধায়ক অনুপম হাজরাও আমাকে বিষয়টি দেখতে বলেছেন। সবটাই দেখলাম।” হাসপাতালের পরিছন্নতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “৫০০ বেডের হাসপাতালে পরিছন্নতার হাল বেহাল। এমন কোনও ওয়ার্ড নেই, যেখানে নোংরা নেই। রিপোর্ট করব।” হাসপাতালের পাশাপাশি মেডিক্যাল কলেজের হস্টেলেও যান তিনি। নিরাপত্তার ফাঁক রয়েছে বলে জানিয়েছেন তিনি। সুমনা বলেন, “হস্টেলের অবস্থা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করব না। তবে নিরাপত্তার অভাব রয়েছে। ওপেন টু অল। সবাই ঢুকছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.