অর্ণব দাস, বারাকপুর: ঘরের মধ্যে কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার সকালের এই ঘটনায় নৈহাটির গারুলিয়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, সৎ মা শ্বাসরোধ করে খুন করেছে। অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আয়ুষ সাউ। বয়স ১৩ বছর। গারুলিয়া মেন্স হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। গারুলিয়া বিবেক নগর এলাকায় নিজেরই ঘর থেকে তার দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দা এবং পরিবারের অভিযোগ, সৎ মা তাকে খুন করেছে। জানা গিয়েছে, রবিবার ছুটির দিন হওয়ায় পাড়ার বন্ধুরা আয়ুষকে ডাকতে গিয়েছিল তখন দেখে ঘরে কিশোরের দেহ ঝুলছে।
[আরও পড়ুন: NEET কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত, আজ পরীক্ষা গ্রেস মার্কস পাওয়া দেড় হাজার পরীক্ষার্থীর]
এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। যদিও স্থানীয়রা দাবি জানায়, অভিযুক্তকে তাদের হাতে ছেড়ে দিতে হবে। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট হবে না বলেই জানিয়েছে তারা। তবে সৎ মা ও বাবার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শেষপাওয়া খবর অনুযায়ী. অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নোয়াপাড়া থানার পুলিশ।
[আরও পড়ুন: ‘মমতার পালটা মুখই বাংলায় নেই’, আরএসএস মুখপত্রে বঙ্গ বিজেপির সমালোচনা]
সর্বশেষ খবর
-
রক্তের দেদার কালোবাজারি! জানেন, বেআইনি কারবারে কেন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি?
-
মেদ ঝরাতে বাধ সাধছে বিরিয়ানি প্রেম? বাড়িতে এভাবে বিরিয়ানি বানালে বাড়বে না ওজন
-
গ্রিন এনার্জির নয়া অধ্যায়, পাওয়ারহাইভের পি২৬১ বিইএসএস লঞ্চ কলকাতায়
-
যে কোনও বিপর্যয়ে কুইক রেসপন্স, মহালয়াতেই ৫৫২ থানার জন্য বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর
-
একটা ভুলেই হাতছাড়া ভারতের জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা দেখছেন শুভমান?