অর্ণব আইচ: এসটিএফের জালে ধরা পড়ল দুই জামাত জঙ্গি৷ মুর্শিদাবাদ থেকে ওই দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনিয়ামের গুঁড়ো উদ্ধার করা হয়েছে৷ অ্যাসিড বোমা তৈরিতে পারদর্শী ধৃতরা৷ খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে ধৃত কওসরকে ছিনতাইয়ের পরিকল্পনা ছিল এই দুই জামাত জঙ্গির৷
In a joint operation, Kolkata STF and Murshidabad Police has arrested two JMB workers, explosives have been recovered from their possession.
Advertisement— ANI (@ANI) February 27, 2019
খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম চাঁই কওসরকে নিজেদের হেফাজতে আগেই নিয়েছে এসটিএফ৷ বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছে সে৷ ওই জঙ্গিকে ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল জেএমবি৷ এই পরিকল্পনার দুই অন্যতম চক্রীকে গ্রেপ্তার করল এসটিএফ৷ ধৃতেরা হল মসিবুর রহমান এবং রাহুল আমিন৷ মুর্শিদাবাদে গা ঢাকা দিয়েছিল দু’জনে৷ মুর্শিদাবাদ জেলা পুলিশের সঙ্গে যৌথ তল্লাশি চালিয়ে মঙ্গলবার গভীর রাতে দু’জনকে গ্রেপ্তার করল এসটিএফ৷ বুধবারই কলকাতায় নিয়ে আসা হচ্ছে তাদের৷ ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনিয়ামের গুঁড়ো এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে৷
[যুদ্ধের আবহে পানাগড়ে প্রস্তুত ‘সুপার হারকিউলিস’, মহড়ায় কমান্ডোরা]
তদন্তকারীদের দাবি, অ্যাসিড বোমা তৈরিতে পারদর্শী ছিল ধৃত মসিবুর রহমান এবং রাহুল আমিন৷ কওসরকে জেরা করেই মসিবুর রহমান এবং রাহুল আমিনের খোঁজ মেলে৷ দক্ষিণ ভারতে একাধিক ডাকাতির ঘটনাতেও যুক্ত ছিল ধৃত এই দুই জেএমবি জঙ্গি৷ বুদ্ধগয়া বিস্ফোরণেও কওসরের সাহায্যকারী ছিল ধৃতেরা৷ আপাতত প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছে কওসর৷ তাকে জেল থেকে মুক্ত করার জন্য দুটি পরিকল্পনা তৈরি করেছিল মসিবুর এবং রাহুল৷ কলকাতায় পুলিশকে লক্ষ্য করে অ্যাসিড বোমা ছুড়ে কওসরকে ছিনতাই করার পরিকল্পনা ছিল এই দু’জনের৷ এই পরিকল্পনা ব্যর্থ হলে অন্য ভাবনাও ছিল মসিবুর এবং রাহুলের৷ আর কয়েকদিনের মধ্যে বুদ্ধগয়া বিস্ফোরণ মামলার শুনানির জন্য ট্রানজিট রিমান্ডে বিহারে নিয়ে যাওয়া হবে কওসরকে৷ কলকাতা পুলিশের হাত থেকে কওসরকে ছিনতাই করতে না পরলে, বিহার থেকেও তাকে ছিনতাই করার চেষ্টা চালানোর পরিকল্পনা ছিল ধৃত দুই জেএমবি জঙ্গির৷ তবে এসটিএফ মসিবুর এবং রহমানকে গ্রেপ্তার করায় বানচাল হয়ে গেল কওসরকে ছিনতাইয়ের পরিকল্পনা৷
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?