সোমনাথ পাল, বনগাঁ: মাত্র আধঘণ্টার ঝড়ে বিধ্বস্ত বনগাঁ। ঝড়ে গাছের ডাল পড়ে গুরুতর জখম তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদিকে বেআইনি হুকিংয়ের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃত ছাত্রের নাম আশিস ঘোষ। বয়স ১৬।
[মহেশতলায় বিজেপি প্রার্থী প্রাক্তন সিবিআই কর্তা সুজিত ঘোষ]
বাগদা থানার বেয়াড়া গ্রামের বাসিন্দা আশিস। মঙ্গলবার সকালে পাশের কলাবাগান থেকে কলা আনতে গিয়েছিল সে। হাতে ছিল দা। সেই দা দিয়ে কলাগাছে আঘাত করে। গাছের পাশেই ছিল বেআইনি হুকিংয়ের তার। তারে দায়ের ছোঁয়া লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারায় আশিস। বিদ্যুতের প্রভাবে কলাবাগানের কিছুটা অংশ পুড়ে যায়। অনেকক্ষণ সে আসছে না দেখে বাড়ির লোকেরা গিয়ে তাকে পড়ে থাকতে দেখে। বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ছাত্রের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় এই বেআইনি হুকিং চলছে। কিন্তু স্থানীয় প্রশাসন এ বিষয়ে উদাসীন। এর প্রতিবাদে বিক্ষোভও দেখান তাঁরা।
[ই-মনোনয়ন গ্রহণের নির্দেশ আদালতের, জেলা পরিষদের ২০টি আসনে ভোটের সম্ভাবনা]
এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রবল ঝড় বয়ে যায় বনগাঁ এলাকার উপর দিয়ে। ঝড়ের দাপটে প্রায় তছনছ হয়ে যায় গোটা এলাকা। রামকৃষ্ণপল্লি এলাকার বিমল দাস (৬০) বাড়ির পাশে ঝড়ে ভেঙে যাওয়া ডাল কাটছিলেন। সেই সময় এলাকায় বিদ্যুৎ চলে আসায় আরও একটি মোটা ডাল ভেঙে তাঁর মাথায় পড়ে। গুরুতর জখম হন ওই ব্যক্তি। প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। পরে অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। গোপালনগর থানার মোল্লাহাটিতে শৌচলয়ে গিয়েছিলেন রুনু সর্দার। শৌচালয়ের ছাদে গাছের ডাল ভেঙে পড়ে আহত হন তিনি। আবার বাড়ির টিনের চালে মোটা ডাল ভেঙে পড়ে আহত হন বাগদা থানার মালিপোঁতা এলাকার সুদাম সরকার।
[নার্সিংহোমে জন্মাল অদ্ভূত দর্শন শিশু, আরামবাগে ব্যাপক চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, আদালতের ভর্ৎসনায় মামলা প্রত্যাহার অভিষেকের
-
বর্ষায় বিপর্যস্ত উত্তরভারত, উত্তরাখণ্ডে ধস, নদীর জল বেড়ে বিপদে উত্তরপ্রদেশ-হিমাচল, মৃত ১০
-
‘ট্রাম্পের মেয়ে আমাকে…’, ‘সতলুজ’ বিতর্কের মাঝে মার্কিন নাগরিকত্ব নিয়ে সোজাসাপটা দিলজিৎ
-
আল নাসের থেকে জাতীয় দলে, রোনাল্ডোর পছন্দেই নতুন কোচ বাছল পর্তুগাল!
-
রোনাল্ডো-মেসি প্রেরণা, বিশ্বকাপে নিজের সেরাটা দেবেন ইয়ামাল, কোন ছকে আটকাবে বেলজিয়াম?