বাবুল হক, মালদহ: ট্যাবের পর এবার জালিয়াতির কবলে কন্যাশ্রী প্রকল্পের সুবিধাভোগী একাধিক স্কুল ছাত্রী। কন্যাশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত না হলেও তাদের নামে খোলা হয়েছে অ্যাকাউন্ট। সেখানে নিয়মিত ঢুকেছে টাকা। অথচ ছাত্রীরা একটি টাকাও পায়নি। বিষয়টি মালদহের এনায়েতপুরের স্কুলের প্রধান শিক্ষকের নজরে আসতেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। পুরো বিষয়টিতে কাঠগড়ায় স্কুলের সহকারী শিক্ষক।
ঘটনাটি ঘটেছে মালদহের এনায়েতপুর হাই স্কুলে। এনায়েতপুর থানায় দায়ের করা অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক বদিউজ জামান জানিয়েছেন, স্কুলের পড়ুয়াদের কন্যাশ্রী প্রকল্পের নোডাল অফিসার ছিলেন সহকারী শিক্ষক সুনন্দ মজুমদার। করোনা পরবর্তী সময় সেই দায়িত্ব পান বদিউজ। সম্প্রতি স্কুলের কিছু পড়ুয়া অভিযোগ করেন কন্যাশ্রী প্রকল্পে তাদের নাম নথিভুক্ত নেই। কন্যাশ্রী পোর্টালে নাম নথিভুক্ত করতে গিয়েই চক্ষু চড়কগাছ।

পোর্টালে দেখা যায়, ২০২০ সালেই তাদের নাম কন্যাশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করা হয়েছে। ২৫ হাজার টাকাও পেয়েছে তারা। বিষয়টি জানতে পারার পরই পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রধান শিক্ষক। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার। তিনি আবার এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে