সৌরভ মাজি, বর্ধমান: যথাযথ নিরাপত্তা, পরিকাঠামো উন্নয়নে দাবি বর্ধমান মেডিক্যাল কলেজে অধ্যক্ষ ও ডিনকে ঘেরাও করে রেখেছেন পড়ুয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘেরাও চলছে। এদিকে সন্ধ্যার পর থেকে আবার ৭ জন পড়ুয়া অনশনও শুরু করেছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় বর্ধমান মেডিক্যা কলেজে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। বিকেলে অধ্যক্ষ সুকুমার বসাক ও ডিন পার্থপ্রতীম মুখোপাধ্যায়কে ঘেরাও করেন তাঁরা। বিক্ষোভকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘেরাও চলবে।
দক্ষিণবঙ্গের অন্যতম বড় সরকারি হাসপাতাল বর্ধমা্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই সরকারি হাসপাতালে আবার ডাক্তারি পড়ানোও হয়। বর্ধমান মেডিক্যাল কলেজে পরিকাঠামো নিয়ে বিস্তর অভিযোগ পড়ুয়াদের। তাঁদের বক্তব্য, রাজ্যের অন্য মেডিক্যাল কলেজে সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকে। কিন্তু, বর্ধমান মেডিক্যাল কলেজের লাইব্রেরি বন্ধ হয়ে যায় দুপুর ৩-টেই। ফলে প্রয়োজনীয় বই নিতে বা বই জমা দিতে গিয়ে সমস্যা পড়েন পড়ুয়ারা। শুধু লাইব্রেরি-ই নয়, মেডিক্যাল কলেজে অন্যন্য পরিকাঠামো ও নিরাপত্তাও নিয়ে খুশি নয় হবু ডাক্তাররা। তাঁদের অভিযোগ, বহুবার জানানো সত্ত্বেও কলেজ হস্টেলে যাতায়াতের রাস্তা এখনও পাকা হয়নি। তার উপর এখন বর্ধমান মেডিক্যাল কলেজ চত্বরে প্রায়শই চুরির ঘটনা ঘটছে। ছাত্রীদের ওয়াশরুম, কলেজে খেলার মাঠ অবস্থা বেহাল। পরিশ্রুত পানীয় জলও পাওয়া যায় না। এমনকী, বর্ধমান মেডিক্যাল কলেজের লেকচার রুমের পরিকাঠামোও তথৈবচ। একটিমাত্র প্রোজেক্টর দিয়ে কোনওমতে কাজ চালাতে হয়। এই সমস্ত দাবি-দাওয়া নিয়ে মঙ্গলবার সকাল থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ চত্বরে দফা দফায় বিক্ষোভ দেখান পড়ুয়া। অধ্যক্ষ সুকুমার বসাক মৌখিকভাবে দাবি পূরণের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। বিকেলে বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও ডিনকে ঘেরাও করেন হবু ডাক্তারা। সন্ধ্যার পর থেকে আবার অনশনে বসেছেন ৭ জন পড়ুয়া।
ছবি-মুকলেসুর রহমান
সর্বশেষ খবর
-
বান্ধবীর বাবার ‘যৌন লালসা’র শিকার তরুণী, গ্রেপ্তার অভিযুক্ত
-
গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে, ৩ সদস্যের নজরদারিতে বারুইপুরের প্রভাসের ময়নাতদন্ত
-
ভারতীয়দের বিপদ বাড়ছে? এইচ ১বি দুর্নীতিতে ট্রাম্পের ‘সন্দেহভাজন’ তালিকায় কগনিজ্যান্ট!
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের