শাহজাদ হোসেন, ফরাক্কা: জঙ্গিপুর পুরসভার জট কাটাতে তৎপর তৃণমূল কংগ্রেস। আগামী ৮ জুলাই বেলা ৩টের সময় বৈঠক ডাকলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বৈঠকে ডাকা হয়েছে বিধায়ক জাকির হোসেন, সাংসদ খলিলুর রহমান-সহ জঙ্গিপুর পুরসভার ১৬ জন তৃণমূল কাউন্সিলর ও দুই টাউন সভাপতিকে।
জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দলেরই কাউন্সিলররা। তারপরই কার্যত অচলাবস্থা তৈরি হয়। সেই জট কাটাতে উদ্যোগ নিল তৃণমূল। রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার দলের কাউন্সিলরদের বার্তা পাঠিয়ে বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। সূত্র মারফত খবর, বৈঠকে উপস্থিত থাকবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও।
গত মাসের ২৬ তারিখ জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দলেরই কাউন্সিলররা। তাঁদের সঙ্গে ছিলেন এক বিজেপি ও কংগ্রেসের ২ কাউন্সিলর। এদের মধ্যে কংগ্রেসের এক কাউন্সিলর পরবর্তীকালে তৃণমূলে যোগ দেন। কাউন্সিলরদের অভিযোগ ছিল, চেয়ারম্যান কাজ করতে দিচ্ছেন না। উন্নয়নে বাধা পড়েছে।
এই বিষয়ে জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম জানিয়েছিলেন, “অনাস্থার বিষয়টি দলকে জানিয়েছি। দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।” এবার সেই অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করল দল। সূত্রের খবর, সেখানে অনাস্থা প্রস্তাব তুলে নেওয়া নিয়ে আলোচনা হবে।
সর্বশেষ খবর
-
বাপ কা বেটি! বিশেষ সম্মান গম্ভীরকন্যাকে, মেয়ের সাফল্যে কী বললেন ভারতের কোচ?
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!