Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

অভিযানের আগেই নবান্নে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার সুজন-সহ পাঁচ বাম বিধায়ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা বিপন্ন। তাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে বাম দলগুলি। কিন্তু তার আগেই বিতর্কে জড়ালেন বামনেতা সুজন চক্রবর্তী। অভিযান শুরুর নির্ধারিত সময়ের আগেই ১০-১২ জন  কর্মীকে নিয়ে নবান্নে ঢোকার চেষ্টা করেন তিনি। আটক করা হয় তাঁকে। বেলা একটা থেকে নবান্ন অভিযান শুরু হওয়ার কথা। শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসার কথা … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/bengal/sujan-chakrabarty-detained-moments-before-cpms-nabanna-abhiyan/pid/63229/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "অভিযানের আগেই নবান্নে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার সুজন-সহ পাঁচ বাম বিধায়ক"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০১৭, ০৭:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০১৭, ০৭:৫০

options
link
অভিযানের আগেই নবান্নে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার সুজন-সহ পাঁচ বাম বিধায়ক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা বিপন্ন। তাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে বাম দলগুলি। কিন্তু তার আগেই বিতর্কে জড়ালেন বামনেতা সুজন চক্রবর্তী। অভিযান শুরুর নির্ধারিত সময়ের আগেই ১০-১২ জন  কর্মীকে নিয়ে নবান্নে ঢোকার চেষ্টা করেন তিনি। আটক করা হয় তাঁকে।

বেলা একটা থেকে নবান্ন অভিযান শুরু হওয়ার কথা। শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসার কথা নবান্নে।  কিন্তু এদিন বেলা ১২টা ১৫ নাগাদ বোলেরো গাড়িতে করে নবান্নে চলে আসেন সুজন চক্রবর্তী ও তন্ময় ভট্টাচার্য-সহ অন্যান্য বিধাহয়করা। সঙ্গে ছিলেন ১০-১২ জন বাম কর্মী। নবান্নের নর্থ গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন তাঁরা। তাঁদের দাবি ছিল, তাঁরা বিধায়ক। কোনও সরকারি অফিসে তাঁরা ঢুকতেই পারেন। যদিও নিরাপত্তা কর্মীরা সে যুক্তি মানেননি। যেহেতু ১ টার সময় নবান্ন অভিযান শুরু হওয়ার কথা, তাই নেতাদের এই কাজকর্মে প্রথমে হকচকিয়ে  যায় পুলিশ। নিরাপত্তা কর্মীদের চমকে দিয়েই নবান্নে ঢোকার পরিকল্পনা ছিল তাঁদের। পরে অবশ্য তাঁদের গ্রেপ্তার করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

18624787_1485578401517116_1764915282_n (1)

এদিকে বামেদের নবান্ন অভিযানকে ঘিরে রাজ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে ব্যারিকেড করে রাখা হয়েছে। দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচব স্বাভাবিক রাখতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।  বামেদের পরিকল্পনা, যেখানে তাদের আটকানো হবে সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাবেন তাঁরা। এদিকে পুলিশকে কার্যত অন্ধকারে রেখে নির্ধারিত সময়ের আগেই নবান্ন গেটে পৌঁছে গিয়েছে বাম কর্মীরা। চলছে বিক্ষোভও।

এদিকে বিধায়কদের নবান্নে ঢোকার গণতান্ত্রিক অধিকার আছে বলেই দাবি করেন বিমান বসু। একই কথা সূর্যকান্ত মিশ্রেরও।  গ্রেপ্তার হওয়া বিধায়কদের নিঃশর্ত মুক্তি চেয়েছেন তিনি। অন্যদিকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পুরো ঘটনাকেই নাটক বলে আখ্যা দিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.