টিটুন মল্লিক, বাঁকুড়া: দলবদলের পরই জীবনের পথও আলাদা হয়ে গিয়েছে সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডলের। আপাতত আইনি বিবাহবিচ্ছেদের পথে দু’জনে। তবে তারই মাঝে সুজাতার নতুন সম্পর্ক নিয়ে জোর জল্পনা। সেই গুঞ্জন একেবারে উড়িয়ে দিলেন না খোদ সুজাতাও। পরিবর্তে শনিবারও বাঁকুড়া জেলা আদালতের সামনে দাঁড়িয়ে যেন জল্পনা জিইয়ে রাখলেন তিনি।
২০১৬ সালে বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ’র সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়েন সুজাতা। ২০১৯ সালে দলবদল করেন সৌমিত্র। দ্বিতীয়বার সাংসদ হওয়ার পর দু’জনের সম্পর্কে ফাটল ধরে। জল গড়ায় আদালতেও। বিবাহবিচ্ছেদের মামলায় শনিবার বাঁকুড়া জেলা আদালতে আসেন সুজাতা। বেশ হাসিখুশিই ছিলেন। হাসিমুখে তিনি বলেন, “মুক্ত লাগছে। অনেক হালকা লাগছে। মনে হচ্ছে ওজন অনেক কমে গিয়েছে। একটা টক্সিক সম্পর্কে থেকে বেরিয়ে আসতে পেরে স্বস্তি লাগছে। আমার জীবনের অর্ধেকেরও বেশি এখনও বাকি। তাই কারও অত্যাচারে বাকি জীবনটা নষ্ট করার থেকে ভালভাবে, সুস্থভাবে বাঁচাটা অনেক বেশি দরকার।” এদিন আরও একবার সৌমিত্র খাঁ’র পরকীয়া নিয়েও সরব হন সুজাতা।
[আরও পড়ুন: আবাসনের অন্দরে ব্যবসা! দেবের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ প্রতিবেশী]
নতুন সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেন সুজাতা। তিনি বলেন, “ক্রমশ প্রকাশ্য। দেখা যাক সময় কোনদিকে নিয়ে যায়। যদি সেরকম ভাল কিছু আসে। আমার যদি মনে হয় সেটল করা দরকার। সেই সময়টা নিশ্চয়ই হবে। তাড়াতাড়ি হবে।” সৌমিত্রর সঙ্গে বিচ্ছেদের মাঝে নতুন করে আবার কে মন চুরি করল সুজাতার, স্বাভাবিকভাবেই তা নিয়ে বিভিন্ন মহলে চলছে জোর চর্চা।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: DA অনশন মঞ্চে নওশাদকে ধাক্কা! মার খেয়েও ‘গান্ধীগিরি’ ISF বিধায়কের]
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা