ধীমান রায়, কাটোয়া: মঙ্গলকোটে তৃণমূল নেতা অসীম দাস খুনের (Mangalkot TMC Leader Murder Case) ঘটনার মাষ্টারমাইন্ড শেখ রাজুকে দিল্লি থেকে গ্রেপ্তারের পরই CID’র হাতে ধরা পড়ল আরও এক দুষ্কৃতী। ধৃত বছর পঁচিশের শেখ বাবুল ওরফে শেখ খোকন। তার বাড়ি বীরভূমের বোলপুর থানার ঘিদহ গ্রামে। শুক্রবার রাতে তাকে ওই গ্রাম থেকেই গ্রেপ্তার করেছে সিআইডি।
সিআইডির তদন্তকারীরা জানতে পেরেছেন, অসীম দাসকে খুনের জন্য শেখ বাবুলকে প্রায় ৫ লক্ষ টাকা সুপারি দিয়েছিল শেখ রাজু। রাজু পেশায় কাঠমিস্ত্রি। কিন্তু কাঠের কাজের আড়ালে রাজু অস্ত্র ব্যবসা করত বলেই ধারণা তদন্তকারীদের। বাবুল ওরফে খোকন এই খুনে আর কার সাহায্য নিয়েছিল তা জানতে ধৃতদের জেরা করবেন তদন্তকারীরা। শনিবার শেখ রাজু এবং খোকন শেখকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। তাদের ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে সিআইডি। বিচারক ১০ দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেন।
[আরও পড়ুন: মুর্শিদাবাদে TMC পঞ্চায়েত সদস্য খুনে মূল অভিযুক্তের সঙ্গে পুলিশের গুলির লড়াই, জখম ১]
[আরও পড়ুন: Jute Mill job: স্কুলছুটদের ভিনরাজ্যে যাওয়া রুখতে জুটমিলে চাকরির উদ্যোগ রাজ্যে]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’