রঞ্জন মহাপাত্র, কাঁথি: কাঁথি পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। ভাইস চেয়ারম্যান হিসেবে এতদিন দায়িত্ব সামলে এসেছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠান মঞ্চে সাংসদ শিশির অধিকারীকে প্রণাম করে ‘রাজনৈতিক গুরু’ বলে আখ্যা দেওয়ায় পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে শোকজ করে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল। তার পরই পুরসভার তৃণমূল কাউন্সিলররা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন। পদ থেকে সরে যান সুবল মান্না।
বৃহস্পতিবার তৃণমূলের ১৬ জন এবং একজন নির্দল কাউন্সিলরের উপস্থিতিতে সুপ্রকাশ গিরিকে চেয়ারম্যান হিসেবে মান্যতা দেওয়া হয়। শপথ বাক্য পাঠ করান কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য। ভাইস চেয়ারম্যান হিসেবে নীরঞ্জন মান্নার নাম ঘোষণা হয়। তবে এদিন তিনি শপথ গ্রহণ করেননি।
[আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ২ কোটি বাড়ি, বাজেটে বড় ঘোষণা নির্মলার]
২০২২ সালে পুরভোটে ২১টি ওয়ার্ডের মধ্যে ১৭টিতে জয়ী হয়ে কাঁথি পুরসভায় বোর্ড গঠন করে তৃণমূল। চেয়ারম্যান হিসাবে চেয়ারে বসেন সুবল মান্না। দীর্ঘদিনের তৃণমূল কর্মী সুবল। তবে সম্প্রতি শিশির অধিকারীকে ‘গুরুদেব’ বলে পা ছুঁয়ে প্রণাম করে অনাস্থা ভোটে সেই পদ খুইয়েছেন তিনি। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরই কাঁথির শান্তিকুঞ্জ ও কালীঘাটের দূরত্ব বাড়তে শুরু করে।
তারই মধ্যে ২০২২ সালের ফেব্রুয়ারিতে অধিকারীদের খাসতালুক বলে পরিচিত কাঁথি পুরসভার নির্বাচন হয়। মোট ২১টি ওয়ার্ডের মধ্যে ১৭টি পায় তৃণমূল, বিজেপি ৩টি এবং নির্দল পায় ১টি আসন। চেয়ারম্যান হিসেবে বর্ষীয়ান সুবল মান্নার নাম আসে রাজ্য তৃণমূল নেতৃত্বের কাছ থেকেই। তবে তার সেই পদের মেয়াদ মাত্র ২২ মাস ৭ দিন।
[আরও পড়ুন: আয়ুষ্মান ভারত প্রকল্পে চিকিৎসা পাবেন অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা, ঘোষণা নির্মলার]
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ড-আপ কমেডির নামে অশালীনতা’, যৌনগন্ধী মন্তব্যে প্রণীত মোরের কড়া সমালোচনা ফড়ণবিসের
-
‘দুয়ারে সরকারের’ ধাঁচে প্রতি ব্লকে হবে জনকল্যাণ শিবির, শুরু ১৫ জুন থেকে
-
নেইমারকে ছাড়াই মরক্কোর বিরুদ্ধে নামবে ব্রাজিল, কেমন হবে আন্সেলোত্তির প্রথম একাদশ?
-
৩ ভারতীয় নাবিক হত্যায় বিদেশমন্ত্রী-মার্কিন বিদেশসচিবের কথা, ‘সমর্থনযোগ্য নয়’, গর্জে উঠলেন জয়শংকর
-
প্রেমিক বিবাহিত, সম্পর্ক মানেনি পরিবার! তরুণীর বিয়ের আগের দিন উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ