নন্দন দত্ত, সিউড়ি: দুই নাবালক ছেলেকে ঝিলের জলে ফেলে দিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করল বাবা। শুক্রবার সাতসকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে সিউড়ি থানা এলাকায়। অভিযুক্তের নাম নরেশ মাল।
সাতসকালে আচমকা এক ব্যক্তির এহেন স্বীকারোক্তি শুনে প্রথমে বাকরুদ্ধ হয়ে যায় পুলিশও। সম্বিত ফিরতেই সিউড়ির দালালপাড়ার কাছে কালী ঝিলে ছুটে যায় পুলিশ বাহিনী। ঝিলের জল থেকে কোনওমতে দুই ছেলে দেবরাজ (৭) ও রাজদীপকে (৪) অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকেই সিউড়ির সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিজের দুই ছেলেকে খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত বাবা নরেশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[বাঁকুড়ায় আক্রান্ত বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, ডিএম অফিসের সামনে বেধড়ক মার]
নিজের দুই নাবালক সন্তানকে মারধর করে এভাবে ঝিলের জলে ধাক্কা দিয়ে কেন খুন করতে গেল বাবা? এই প্রশ্নের উত্তরে পুলিশকে অভিযুক্ত জানায়, সাংসারিক অশান্তির কারণেই নাকি তিনি এমনটা করেছেন। সিউড়ির দালালপাড়ায় নরেশ মালের বাড়ি। পড়শিরা জানাচ্ছেন, রোজই নরেশের সঙ্গে তার স্ত্রী মামণি মালের ঝগড়া চলত। যদিও এই ঘটনার পরে পুলিশ দালালপাড়ায় নরেশের বাড়ি গিয়ে তার স্ত্রী মামণিকে পায়নি। এদিন সকালে সাইকেলে দুই ছেলেকে নিয়ে ঝিলের কাছে চলে যায় নরেশ। দুই ছেলেকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করেই বেরিয়েছিল অভিযুক্ত। এরপর দুই ছেলেকেই বেধড়ক মারধর করে সংজ্ঞাহীন করে জলে ফেলে দেয় নরেশ। তারপর থানায় গিয়ে নিজের এই কর্মের কথা জানায়। পুলিশের তৎপরতাতেই এ যাত্রায় শিশু দু’টি রক্ষা পেয়েছে। আপাতত পুলিশ মামণিকে খোঁজার চেষ্টা করছে। তাঁকে জেরা করতে পারলেই নরেশের এই কাণ্ডের নেপথ্যের কাহিনি জানা যাবে বলে মনে করা হচ্ছে।
[এলাকা দখলকে নিয়ে গোষ্ঠী সংঘর্ষ, গোপালনগরের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা]
সর্বশেষ খবর
-
পুণেতে ভারী বৃষ্টির মাঝেই ধসে গেল জঞ্জালের পাহাড়! ভাঙল বাড়ি, চাপা পড়ে বহু মৃত্যুর আশঙ্কা
-
মেসি কাণ্ডে রিপোর্ট প্রস্তুত তদন্ত কমিটির, পেশের অনুমতি দিল হাই কোর্ট
-
আইএসএল চালাবে ক্লাবই, থাকছে ডায়মন্ড হারবার! ভারতীয় বংশোদ্ভূতদের নিয়মে বদল ফেডারেশনের?
-
মাঝরাস্তায় ডেলিভারি বয়ের উপর হামলা চিতাবাঘের! তারপর… ভাইরাল হাড়হিম ভিডিও
-
রোনাল্ডোর জন্যই পর্তুগাল ব্যর্থ! ‘শিক্ষা’ নিয়ে ড্রেসিংরুমে তারকা বর্জনের ডাক ফরাসি কোচের