নন্দন দত্ত, সিউড়ি: দু’বছর আগে স্ত্রী, জারিনা বিবির সঙ্গে সম্পর্ক ভাঙে শেখ আবদুল্লার৷ এখনও সেই ভাঙনের দগদগে ঘা বোধহয় কুরে কুরে খাচ্ছিল তাকে৷ ফলে অভিনব কায়দায় স্ত্রীকে অপহরণ করার ফন্দি আঁটে সে৷ মুসলিম মহিলার সাজে, বোরখা পরে প্রাক্তন স্ত্রীকে অপহরণ করতে যায়৷ কিন্তু, বৃথা চেষ্টা৷ ধরা পড়ে গিয়ে গ্রামের লোকের গণপ্রহারের মুখে পড়তে হল আবদুল্লাকে৷ শেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়, উদ্ধার করে অভিযুক্তকে৷
[মায়ের কথা মনে পড়ে গেল, বৃদ্ধার সাহায্যার্থে এই কাজটাই করলেন পুলিশ আধিকারিক]
শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার অন্তর্গত আলুন্দা গ্রামে৷ জানা গিয়েছে, সাঁইথিয়া থেকে সিউড়ি আসার জন্য রাস্তার ধারে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন জারিনা বিবি৷ তখনই তাঁর সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়৷ তিনি দেখেন গাড়ির ভিতরে বোরখা পরে একজন মহিলা বসে রয়েছে৷ ড্রাইভার তাঁকে বলে, বোরখা পরা ওই মহিলা কথা বলতে পারেন না, কানেও শুনতে পান না এবং তাঁরা সিউড়ির উদ্দেশ্যে যাচ্ছে৷ পুলিশকে দেওয়া বয়ানে জারিনা বিবি জানান, এরপর তারা সিউড়ির উদ্দেশ্যে যেতে থাকে৷ কিন্তু হঠাৎই, পথ পালটে গাড়িটি একটি গুদামের মধ্যে ঢুকে যায়৷ সন্দেহ হয় তাঁর৷ চিৎকার করেন তিনি৷
জানা গিয়েছে, জারিনা বিবির চিৎকারেই গুদামের আশপাশে লোক জমে যায়৷ বেগতিক বুঝে চম্পট দেয় গাড়ির চালক৷ পালাতে গিয়ে ধরা পড়ে যায় ওই বোরখা পরা মহিলা৷ প্রকাশ্যে আসে আসল সত্য৷ সকলে দেখেন বোরখার আড়ালে ছদ্মবেশে নিয়েছে জারিনা বিবির প্রথম স্বামী শেখ আবদুল্লা৷ অভিযুক্তকে ধরে সেখানেই গণপ্রহার দিতে থাকেন গ্রামের লোকেরা৷ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়৷ ইতিমধ্যেই তার বিরুদ্ধে, অপহরণের ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ ওই গাড়ির ড্রাইভারের খোঁজ চালাচ্ছে পুলিশ৷
[মেয়ের জন্মদিনে পথশিশুদের ভূরিভোজ দম্পতির, বর্ধমানে মানবিক ছবি]
প্রসঙ্গত, দু’বছর আগে এই জারিনা বিবির সঙ্গেই বিয়ে হয় সেখ আবদুল্লার৷ কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি৷ অভিযোগ, জারিনা বিবির কয়েকটি অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয় অভিযুক্ত৷ এরপর গ্রামের সালিশি সভার রায়ে বিবাহ বিচ্ছেদ হয় তাদের৷ অনুমান, সেই ঘটনার প্রতিশোধ নিতেই প্রথম স্ত্রীকে অপহরণের ছক কষে আবদুল্লা৷ অপহরণের পন্থা হিসাবে বেছে নেয় বোরখাকে৷
ছবি: বাসুদেব ঘোষ
সর্বশেষ খবর
-
‘কারচুপি’র নির্বাচনে অংশ নিচ্ছেন কেন?’ এবার বিরোধীদের ভোট বয়কটের চ্যালেঞ্জ ককরোচ পার্টির
-
বিহারে ফের মহিলাকে হেনস্তা, এক সপ্তাহে প্রকাশ্যে তিন ঘটনা, ভাইরাল ভিডিও ঘিরে চর্চা
-
আরও বিপাকে টুলু, ‘পাথর সম্রাটে’র মামলা থেকে সরলেন বিচারপতি ভট্টাচার্য
-
নেশনস লিগে ভূরি ভূরি মিস রোনাল্ডোর, দু’বার জালে বল জড়িয়ে জাত চেনালেন হালান্ড
-
বাংলাদেশে ফের হিন্দু খুন! ‘জেহাদিস্তানে কীভাবে বাঁচবে ওরা?’ বিস্ফোরক পোস্ট তসলামির