চঞ্চল প্রধান, হলদিয়া: ফের রাজ্যের বিরোধী দলনেতার নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হলদিয়া বন্দরের একাংশের পণ্য খালাসের কাজ বন্ধ থাকার জন্য তৃণমূল সাংসদকেই দুষলেন তিনি। পালটা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
বৃহস্পতিবার দুপুরে হলদিয়ার টাউন হলে বিজেপির তরফে বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক ইস্যুতে নাম না করে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হলদিয়া বন্দরের ৯ নম্বর বার্থে পণ্য খালাসের কাজ বন্ধ থাকার কারণ নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি তিনি বলেন, “ওটা ভাইপোকে জিজ্ঞেস করুন। ওটা উনি ভাল বলতে পারবেন। রিপ্লে বলছে আমি বেশি দেব ফাইভ স্টারের তুলনায়। এটা পুরোটাই ভাইপোর মাল তোলার ব্যবসা।”
[আরও পড়ুন: গরুপাচারের টাকা কোথায়? লেনদেনের হদিশ জানতে আসানসোল জেলে অনুব্রতকে জেরা ED’র]
শুভেন্দু অধিকারীর আক্রমণের পালটা দিতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “শুভেন্দু হচ্ছে আস্ত তোলাবাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পার্টির ঘোষিত সিদ্ধান্ত হয়েছে, কোনও ঠিকাদার পার্টির দায়িত্বশীল পদে বা জনপ্রতিনিধি থাকবে না। ঠিকাদার যারা শ্রমিক সরবরাহ করবেন তাঁরা পার্টির নেতা হবেন না। অভিষেকের নির্দেশ আইএনটিটিইউসি ঘোষিত নির্দেশ দিয়েছে। নিজেদের কাণ্ড ধামাচাপা দিতে ঠিকাদারদের দালালি করছে।”
প্রসঙ্গত, হলদিয়ার ৯ নম্বর বার্থে বন্ধ পণ্য খালাসের কাজ। গত পরশু ফাইভ স্টার অর্থাৎ যে কোম্পানির তরফে পণ্য বোঝাই ও খালাস করা হয়, তাঁরা খালাসের কাজ করছিল। একদল তাতে বাধা দেয়। তারপর ২৪ ঘণ্টা পেরিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও হলদিয়া বন্দরের ৯ নম্বর বার্থে বন্ধ পণ্য খালাসের কাজ।
[আরও পড়ুন: সহপাঠিনীকে সিগারেট খাওয়ানো নিয়ে উত্তাল ইংরাজি মাধ্যম স্কুল, ছাত্র সংঘর্ষে রণক্ষেত্র হাওড়া]
সর্বশেষ খবর
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?
-
‘হাসিনা সেদিন পালিয়ে যাননি’, প্রত্যাবর্তন-জল্পনার মাঝে বিস্ফোরক দাবি প্রাক্তন হাইকমিশনারের
-
‘আরশোলা’দের চাপে নত সরকার! দাবি মেনে পরীক্ষা বাতিলের পথে ঝাড়খণ্ড, হবে ইডি তদন্তও
-
‘আমার নাম করে তোলাবাজি’, অবাক শমীক! অবশেষে পুলিশের জালে তোলাবাজ
-
খাবারে লুকিয়ে মৃত্যুবাণ! পাক মসজিদে লস্কর কামান্ডারকে খতম করল কোন ‘ধুরন্ধর’?