দিব্যেন্দু মজুমদার, হুগলি: প্রতিভাবান এক কিশোরী সাঁতারুর আত্মহত্যার ঘটনায় সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল ব্যান্ডেলের সাহেববাগান এলাকায়৷ মৃতার নাম মৌপ্রিয়া মিত্র, বয়স ১৬ বছর। ২০১৮-য় হুগলি গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মৌপ্রিয়া। এদিন দুপুরে ব্যান্ডেলের সাহেববাগানে নিজের বাড়ির ভিতর থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
[মনোনয়ন প্রত্যাহারের হিড়িক, নলহাটিতে ভাঙলেও মচকাতে নারাজ বাম নেতারা]
২০১৬ সালে ন্যাশানাল মিটে ২টি সোনা ও একটি রুপো পেয়ে শ্রীলঙ্কায় এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়ানশিপের জন্য নির্বাচিত হয় মৌপ্রিয়া৷ এছাড়াও শ্রীলঙ্কায় হাই বোর্ড ও স্প্রিং বোর্ড ডাইভিংয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছে সে। সেখানে ডাইভিংয়ের দু’টি ইভেন্টে প্রথম ও দ্বিতীয় হয়ে সোনা ও রুপোর পদকও পেয়েছে। প্রতিদিনের মতো সোমবার সকালেও সে চুঁচুড়া সুইমিং ক্লাবে সাঁতারের অনুশীলন করতে যায়। তারপর যথারীতি বাড়িও ফিরে আসে। দুপুরে মৌপ্রিয়া তার ঘরে চলে যায়। এরপর হঠাৎই মৌপ্রিয়ার মা ঘরের জানালা দিয়ে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা মৌপ্রিয়াকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
একমাত্র মেয়েকে হারিয়ে রীতিমতো ভেঙে পড়েছেন বাবা ভাস্কর মিত্র। তিনি নিজেও ভেবে পাচ্ছেন না, মেয়ে কেন আত্মহত্যা করল! ভাস্করবাবু জানান, তার মেয়ে খুব অভিমানী ছিল। তবে তাঁর সঙ্গে বা তার মায়ের সঙ্গে মেয়ের সম্প্রতি কোনও ঝগড়া হয়নি। মেয়ের আত্মহত্যার পিছনে অন্য কোনও পারিপার্শ্বিক অবস্থা দায়ী হতে পারে বলে অনুমান বাবার। কিন্তু কেন তাঁর মেয়ের এই অবস্থা হল, তা তিনি বলতে পারেননি। মৌপ্রিয়ার কোচ সুখেন্দু দাস জানান, তিনি দুপুরে খবর পেয়েই চলে এসেছেন। সুখেন্দুবাবু বলেন, ‘মৌপ্রিয়াকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল৷ ও একদিন সারা ভারতের গর্ব হতে পারত। অসম্ভব প্রতিভাময়ী মেয়েটি এরকমভাবে চলে যাওয়ায় বাংলা তথা দেশ সাঁতারের জগৎ একজন নক্ষত্রকে হারাল।’ সামনের মাসেই কলেজ স্কয়ারে রাজ্য মিটের পর পুণেতে ন্যাশনাল মিটে যাওয়ার কথা ছিল মৌপ্রিয়ার। তার মৃত্যুতে এলাকার মানুষ শোকাচ্ছন্ন। তারাও বুঝে উঠতে পারছেন না কেন মৌপ্রিয়া আত্মহত্যা করল। চুঁচুড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
[পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে বিপুল শিক্ষক নিয়োগ]
সর্বশেষ খবর
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে
-
ইথানলের মিশ্রণে গাড়ির ক্ষতি না হওয়ার দাবি, গড়করিকে পালটা ‘চ্যালেঞ্জ’ সমাজকর্মীদের
-
সেবাশ্রয়ের ‘ভুলে’ বাদ পা! অভিষেক-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মহিলার