Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

পুরুলিয়া থেকে উদ্ধার তামিলনাড়ুর নিখোঁজ প্রৌঢ়

আধারের হাত ধরেই প্রিয়জন ফিরল পরিজনের কাছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৮, ১৮:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৮, ১৮:১১

options
link
পুরুলিয়া থেকে উদ্ধার তামিলনাড়ুর নিখোঁজ প্রৌঢ় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কপুরুলিয়া থেকে উদ্ধার তামিলনাড়ুর নিখোঁজ প্রৌঢ়। সৌজন্যে আধার কার্ড। প্রৌঢ়ের নাম অশোক কৃষ্ণমূর্তি। তাঁর বাড়ি তামিলনাড়ুর করুরে। আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য ট্রেনে চেপে কি করে ২০৬৩ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে পুরুলিয়াতে এলেন, জানেন না তিনি। তবে পরিবার ও পুলিশের অনুমান ট্রেনে তাঁকে মাদক খাইয়ে বেহুঁশ করে দেওয়া হয়েছিল। যার পরিণতি এই। বেহুঁশ অবস্থায় দুষ্কৃতীরা তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকাকড়ি নিয়ে চম্পট দিয়েছে। পুরুলিয়ার রাঁচি রোডের কাছে মঙ্গলবার ওই প্রৌঢ়কে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসে ‘আপনা ঘর’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীর। ওই সংস্থার হাত ধরেই ফের পরিজনদের কাছে ফিরলেন অশোক কৃষ্ণমূর্তি।

[বিয়ের ভয়ে বাড়ি ফিরতে নারাজ নাবালিকা, বিক্ষোভের মুখে বিডিও]

জানা গিয়েছে, গত ১২ তারিখে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে চেপে বসেন ওই প্রৌঢ়। ট্রেনের মধ্যেই মাদক খাইয়ে তাঁকে বেহুঁশ করে দেওয়া হয়। এই অবস্থাতেই তাঁর সঙ্গে থাকা টাকাপয়সা ও মোবাইল লুট হয়ে যায়। রাঁচি রোডে তাঁকে পড়ে থাকতে দেখে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা উদ্ধার করে নিয়ে যান। পকেটে মেলে আধার কার্ড। সেখানে লেখা ঠিকানাই জানিয়ে দেয়, ২০৬৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছেন ওই প্রৌঢ়। তারপর স্বেচ্ছাসেবী সংস্থার তরফে তামিলনাড়ু পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ সমস্ত তথ্য পেয়ে প্রৌঢ়ের বাড়ির সঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থাটিকে কথা বলিয়ে দেন। মঙ্গলবার ওই সংস্থার তৎপরতায় খবর পান অশোক কৃষ্ণমূর্তির বাড়ির লোকজন। সেদিনই তাঁরা প্রৌঢ়কে ফিরিয়ে নিয়ে যেতে পুরুলিয়ার উদ্দেশে রওনা হয়ে যান। বুধবার পরিজনদের দেখতে পান অশোক কৃষ্ণমূর্তি। পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় খুশি ওই প্রৌঢ়। নিশ্চিন্তের ছাপ পরিজনদের মুখেও। তাই আধার নিয়ে যতই অভিযোগ থাকুক না কেন। তাঁরা কিন্তু আধারকেই বন্ধু মানছেন। পকেটে থাকা আধার কার্ডই তো তাঁদের কাছে প্রিয়জনকে ফিরিয়ে দিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

  ছবি : সুনীতা সিং

[ছেলের খুনিদের গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশনে মা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.