Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Tarapith VIP Ticket

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভিআইপি দর্শন! আজ থেকেই অ্যাপে টিকিট বুকিং

আজ থেকেই শুরু হয়ে গেল অনলাইন বুকিং। ঘরে বসেই অ্যাপ থেকে অনলাইন কুপন কেটে নিতে পারবেন ভক্তরা।

বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৪:৪৭

link
বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৪:৪৭

options
link
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভিআইপি দর্শন! আজ থেকেই অ্যাপে টিকিট বুকিং zoom
ফাইল ছবি
Advertisement

বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা। তার আগেই তারাপীঠ মন্দিরে পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা। এবছর প্রথম তারাপীঠে চালু হল ডিজিটালি ভিআইপি কুপন ব্যবস্থা। আজ থেকেই শুরু হয়ে গেল অনলাইন বুকিং। ঘরে বসেই অ্যাপ থেকে অনলাইন কুপন কেটে নিতে পারবেন ভক্তরা। কৌশিকী অমাবস্যায় দিনভর তারা মায়ের দর্শন করার সুযোগ মিলবে।

মা তারার দর্শনে ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে তারাপীঠ মন্দিরে রবিবার থেকে চালু হল ডিজিটাল ভিআইপি কুপন ব্যবস্থা। এতদিন ৫০০ টাকার ভিআইপি দর্শনের জন্য কাগুজে কুপন সংগ্রহ করতে হলেও, এবার নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করার সুবিধা পাবেন ভক্তরা। এদিন প্রথমে মা তার পুজো দিয়ে এই অনলাইন অ্যাপ্সের শুভ উদ্বোধন করেন রামপুরহাট মহকুমা শাসক শ্রী রাথোর অশ্বিন বাবুসিংহ, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কী সুবিধা মিলবে এই অ্যাপে?
প্রথমে পুণ্যার্থীদের মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর নাম ও মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে। মোবাইলে আসবে ওটিপি। সেটি দিয়েই অ্যাপে লগ-ইন করতে হবে। তারপর ভিআইপি লাইনের জন্য ৫০০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট বুক করার পর মোবাইলে আসা ডিজিটাল টিকিট মন্দিরের বিশেষ লাইনের কাউন্টারে দেখাতে হবে। তারপরই দর্শনার্থীরা মা তারার দর্শনের সুযোগ পাবেন। ফলে তারাপীঠে পৌঁছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহের ঝক্কি অনেকটাই কমবে বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ।

রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা জানান, “মন্দিরের এই বিশেষ ব্যবস্থায় প্রশাসনকে ধন্যবাদ জানাব। দর্শনার্থীরা যেন সুষ্ঠুভাবে মা তারার দর্শন করতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা। ভিআইপি দর্শন নিয়ে মন্দির কমিটির যে দুর্নীতি চলত, তার জন্য এই ডিজিটাল কুপনের বন্দোবস্ত।” তিনি আরও জানিয়েছেন, “যাঁরা সশরীরে মন্দিরে আসতে পারবেন না, তাঁরা অনলাইনে বুকিং করে ঘরে বসে তারাপীঠের প্রসাদ পেয়ে যাবেন।” নতুন এই ব্যবস্থার ফলে তারাপীঠে আগত পুণ্যার্থীরা অনেকটাই সুবিধা পাবেন বলে আশাবাদী প্রশাসন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.