নন্দন দত্ত, সিউড়ি: পুরসভা কর আদায় করছে কিন্তু তা জমা পড়ছে না পুরখাতে। পুরকর আদায়ের এমন দুর্নীতিতে আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে সিউড়ি পুরসভায়। কেমন ভাবে চলবে পুরসভার কাজকর্ম চিন্তায় পড়েছেন আধিকারিকরা৷ বিপুল দুর্নীতির জেরে বন্ধ রাখা হয়েছে পুরসভার বানিজ্য কর বা ট্রেড লাইসেন্স বাবদ কর আদায়। অভিযোগের আঙুল উঠেছে পুরসভার একশ্রেণির কর্মীদের দিকে৷ অভিযোগ দায়ের করা হয়েছে সিউড়ি থানায়৷
[টিকিট কাটা নিয়ে বচসা, বারুইপাড়া স্টেশনে মহিলা যাত্রীকে চড় রেলের বুকিং ক্লার্কের]
পুরকর্মীদের হাতে কর জমা দেওয়া সিউড়ি পুরসভার দীর্ঘদিনের রীতি৷ বিভিন্ন দোকান ও বাড়ি থেকে কর আদায় করে নিয়ে আসে কর্মীরা৷ সম্প্রতি দত্তপুকুরের দীপাঞ্জন দত্ত নামে এক ঠিকাদার তাঁর দুটি সংস্থার জন্য বাণিজ্য কর জমা দিতে এমনই এক পুরকর্মীকে টাকা দেন। কিন্তু টাকা জমা করার কোনও রসিদ দীপাঞ্জন দত্তকে দেননি সেই কর্মী। কয়েকদিন আগে ঠিকাদার ব্যক্তিটি সিউড়ি পুরসভায় গেলে জানতে পারেন তাঁর সংস্থার নামে কোনও করই জমা পড়েনি পুরখাতে। ঘটনার সম্পূর্ণ বিবরণ তিনি জানান পুরসভার আধিকারিকদের৷ তদন্তে নেমে পুরপ্রশাসকরা জানতে পারেন, কর আদায় সংক্রান্ত একটি বড় চক্র কাজ করছে পুরসভায়৷ সব কর্মীদের নিয়ে তড়িঘড়ি বৈঠকে বসেন উপপুরপ্রধান। পুরকর্মীরা অস্বীকার করলেও পুরসভা সূত্রে খবর, এভাবেই লাখ লাখ টাকার পুরকর আদায় হয়েও তা জমা পড়েনি। বিষয়টি সদর মহকুমা শাসককে জানিয়ে সঙ্গে সঙ্গে সিউড়ি থানায় অভিযোগ জানানো হয়।
[ফাঁকা বাড়িতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার সত্তরোর্ধ্ব বৃদ্ধ]
সদর মহকুমা শাসক কৌশিক সিনহা জানান, পুলিশকে দ্রুত এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং বন্ধ রাখা হয়েছে বাণিজ্য কর আদায়৷ ফলে কর দিতে এসে ফিরে যাচ্ছেন অনেক ব্যবসায়ী। উপপুরপ্রধান বিদ্যাসাগর সাউ বলেন, এখন থেকে পুরসভায় টাকা পয়সা দিলেই তার রসিদ নিতে হবে। নচেৎ পুরসভা তার জন্য দায়ী থাকবে না। পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, পুলিশি তদন্ত শেষ হলেই দু-একদিনের মধ্যে বাণিজ্য কর আদায় প্রক্রিয়া খোলা হবে।
ছবি: বাসুদেব ঘোষ
সর্বশেষ খবর
-
সুপার সিক্সের প্রথম ম্যাচেই কোল ইন্ডিয়াকে গোলের মালা, ডার্বির জ্বালা জুড়াল মোহনবাগান
-
বৃহন্নলা সেজে ঘাপটি মেরে জলপাইগুড়িতে বাংলাদেশি! বাংলায় আইএসআইয়ের নয়া ছক?
-
১০৮ মিটারের ভারত মণ্ডল থেকে প্রদীপ প্রজ্জ্বলন, প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘মেগা সেলিব্রেশন’ বঙ্গে
-
তৃণমূল আমলে ‘বঞ্চিত’, বদলের বাংলার ভাতা পেল বৃদ্ধ, পৌরসভার গেটে ‘শতকোটি প্রণাম’ ব্যানার ছেলের
-
সকালে খালি পেটে এক কোয়া রসুন! শরীরে কী কী বদল আনতে পারে জানেন?