Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

দারিদ্র বাধা নয়, মানুষের জন্য কাজ করে আন্তর্জাতিক স্বীকৃতি চা বাগানের শ্রমিকের

তরুণের উদ্যোগকে কুর্নিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৮, ১৭:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৮, ১৭:৫১

options
link
দারিদ্র বাধা নয়, মানুষের জন্য কাজ করে আন্তর্জাতিক স্বীকৃতি চা বাগানের শ্রমিকের zoom

অরূপ বসাক: পেশায় চা বাগানের শ্রমিক। দারিদ্র্য প্রতিটি পদে। কিন্তু তা সবটুকু নয়। সদিচ্ছাই বড় কথা। সেই নমুনাই রাখলেন মালবাজার মহকুমার মেটেলি ব্লকের জুরন্টি চা বাগানের তরুণ চা বাগান শ্রমিক বিনোদ ওঁরাও। চা বাগানের শ্রমিক হয়েও সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে কাজ করে তিনি পেলেন আন্তর্জাতিক সন্মান।

[  ‘আমাকে গুলি করুন তবু মিথ্যা ছড়াবেন না’, কাঠুয়া কাণ্ডে আরজি আইনজীবীর ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ১৪ এপ্রিল বিনোদকে নেপালের কাঠমান্ডুতে আনুষ্ঠানিকভাবে ‘নেপাল ভারত দলিত মৈত্রী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। নেপালের জনশাসন কল্যাণ মন্ত্রী লালবাবু পণ্ডিত তাঁকে এই সন্মান প্রদান করেন। স্বীকৃতি পেয়ে স্বভাবতই খুশি তিনি। জুরন্টি চা বাগানের ধনু লাইনের বাসিন্দা বিনোদ। বাবা শম্ভু ওঁরাও মারা যাওয়ার পর তিনি বাগানে স্থায়ী শ্রমিকের কাজে যোগ দেন। ঘরে আছেন স্ত্রী এবং দুই সন্তান। সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের কাজ করার জন্য বিনোদ ‘বাবু জগজীবন রায় কলা সংস্কৃতি ও সাহিত্য আকাডেমির’ সাথে যুক্ত হন। গত ১২-১৪ এপ্রিল নেপালের কাঠমান্ডুতে ভীমরাও আম্বেদকর ও বাবু জগজীবন রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে ‘নেপাল ভারত মৈত্রী সম্মেলন আলোচনা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই তাঁকে ওই পুরস্কার দেওয়া হয়। শংসাপত্র-সহ একটি স্মারক দেওয়া হয় বিনোদকে।সমগ্র ডুয়ার্সে এই ধরনের সন্মান এই প্রথম এক চা বাগান শ্রমিক পেলন বলেই জানা যাচ্ছে।

 ৭০০ বছরের ‘বৃদ্ধ’ বটগাছকে বাঁচাতে স্যালাইন, কেমন আছে বনস্পতি? ]

বিনোদ জানাচ্ছেন, “দীর্ঘদিন ধরেই আমি চা বাগানে শ্রমিক হিসেবে কাজের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের জন্যও কাজ করছি। তাঁদের সংস্কৃতি-সাহিত্য টিকিয়ে রাখার চেষ্টা করেছি।” এই সন্মান তাঁকে ভবিষ্যতে আরও ভাল কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি জানান। প্রত্যন্ত চা বাগানে কাজ করে আন্তর্জাতিক মানের এই সন্মান পাওয়ায় বাগান-সহ সমগ্র ডুয়ার্সের নাম উজ্জ্বল করলেন বিনোদ। তাঁর এই সম্মানে খুশি সমগ্র বাগানের মানুষও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.