রাজ কুমার, আলিপুরদুয়ার: বেশি মাছ পাওয়ার আশায় রাতে নদীতে জাল ফেলেছিল বাবা। পরদিন সেই জাল নদী থেকে কিশোর ছেলেকে তুলে আনতে বলাই কাল হল। বাবার কথা শুনে সেই জাল আনতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ওই কিশোরের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাঝেরডাবড়ি এলাকায়। মৃতের নাম সুমন বর্মন।
জানা গিয়েছে, মাঝেরডাবড়ি এলাকা দিয়ে বয়ে গিয়েছে নোনাই নদী। ওই নদীর থেকে কিছুটা দূরেই বাড়ি সুমনদের। সুমনের বাবা শ্যামল বর্মন পেশায় রাজমিস্ত্রী। বাড়ির কাছেই নদী থাকায় মাঝেমধ্যেই সেখানে মাছ ধরার জন্য জাল ফেলেন তিনি। বছর ১৭ বয়সী সুমন বাবার অনুপস্থিতি সেই জাল নদী থেকে তুলে নিয়ে আসত। দিন কয়েক ধরে আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি চলছে। নদীতে বেশি মাছও পাওয়ার সম্ভাবনা থাকছে। বেশি মাছ পাওয়ার আশায় গতকাল, শনিবার রাতে শ্যামল বর্মন নদীতে মাছ ধরার জাল পেতেছিলেন ওই নদীতে।
আজ, সকালে ছেলেকে সেই জাল নিয়ে আসতে বলেছিলেন বাবা। সারারাত বৃষ্টি হওয়ায় নদীতে জল অনেকটাই বেড়ে গিয়েছে। জাল তোলার জন্য জলে নামতেই তলিয়ে যায় ওই কিশোর। স্থানীয়রা সেই ঘটনা দেখে দ্রুত ওই কিশোরকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাবা-মা ও ছেলে, তিন সদস্যদের সংসার। ছেলের মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছেন বাবা-মা। পুজোর মুখে এই ঘটনায় শোকের ছায়া এলাকাতেও।
সর্বশেষ খবর
-
উমর খালিদের বই ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিস’ নিয়ে আলোচনা, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করল জেএনইউ
-
মসলিন সুতোর বুননে বিশেষ শাড়ি, অনন্য ডিজাইন, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন ফুলিয়ার ২ শিল্পী
-
হরমুজ জট ছাড়াতে ইরানের সঙ্গে চুক্তির খুব কাছে ওমান, জলপথের মাইন সরাতে লাগবে একমাস
-
করসেটের সঙ্গে বেনারসি! আঁচল কোথায়? শচীনকন্যা সারার সাজে নেটপাড়ায় হইচই
-
চরে ধাক্কা লেগে হুড়মুড়িয়ে জল ট্রলারে! বরাত জোরে বেঁচে ফিরলেন ১৩ মৎস্যজীবী