রমণী বিশ্বাস, তেহট্ট: মানসিক অবসাদ! কাজ নিয়ে মায়ের সঙ্গে ঝামেলা। বুধবার গভীর রাতে ঘুমন্ত মাকে কুড়ুল দিয়ে কোপানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে। পরে হাসপাতালে মৃত্যু মহিলার। ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার বেতাই দক্ষিণ জিতপুরে। চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার নাম অর্চনা দাস। বুধবার গভীর রাত আনুমানিক ২টো নাগাদ ছেলে ফেলা দাস মাকে কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। তারপর সদ্য কেনা অটোতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুন ও চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারাই বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থায় অবনতি ঘটলে বৃদ্ধাকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এদিকে রাতেই কুড়ুল নিয়ে ট্রাফিক গার্ড অফিসে আত্মসমর্পণ করেছেন ছেলে। তাঁকে আটক করেছে পুলিশ।
কিন্তু কেন মাকে কোপাল ছেলে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের মানসিক সমস্যা রয়েছে। মাঝে মধ্যেই বাড়িতে ঝামেলা করতেন তিনি। সম্প্রতি, অটো কিনেছিলেন। কিন্তু সেই ভাবে ভাড়া না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন। মায়ের সঙ্গেও ঝামেলা হয়েছিল। অনুমান, সেই বিবাদের জেরেই মাকে খুন ছেলের। প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!
-
অভিষেকের কথাই শেষ কথা নয়! দলের খোলনলচে বদলে বড় সিদ্ধান্ত বিদ্রোহে ‘বিপন্ন’ মমতার
-
ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা
-
১৯৭০-এর মডেল, ৬,১৭৫ গ্রাম সোনা! ফুটবল বিশ্বকাপ ট্রফির দাম শুনলে চমকে যাবেন
-
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রীর! সোনালি চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা