Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে

উঠল গাফিলতির অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০১৮, ১৮:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০১৮, ১৮:২২

options
link
রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে zoom

শান্তনু কর, জলপাইগুড়ি: ফের চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ।

রবিবার জলপাইগুড়ি শহরের রায়কত পাড়ার বাসিন্দা তথা পেশায় ব্যবসায়ী শম্ভু ঝার স্ত্রী মঞ্জু ঝাকে বুকে ব্যথা ও শারীরিক সমস্যা নিয়ে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করানো হয়।  মৃতার পরিবারের অভিযোগ, হাসপাতালে ভরতি করানোর পর থেকে কোনও চিকিৎসা করা হয়নি। সোমবার শারীরিক অবস্থায় অবনতি হলে চিকিৎসক এসে দেখেই মঞ্জু দেবীকে সিসিইউ-তে স্থানান্তর করার নির্দেশ দেন। সুপার স্পেশ্যালিটি হাসপাতালে সিসিইউ না থাকায় রোগীকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয় । তবে চিকিৎসকের নির্দেশ সত্ত্বেও রোগীকে স্থানান্তর করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কোনও গাড়ি দেয়নি বলে অভিযোগ। পরিবারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, হাসপাতাল গাড়ি না দিতে পারলে তাঁরা আলাদা গাড়ি ভাড়া করে রোগীকে সদর হাসপাতালে নিয়ে যাবেন। কিন্তু হাসপাতাল সুপার তাতে বাধা দেন বলে অভিযোগ। পরিবারের দাবি, এর জেরেই চিকিৎসায় বিলম্ব হয়। যার ফলে রোগী মৃত্যুর কোলে ঢোলে পরে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। মঞ্জুদেবীর মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করে তাঁর পরিবার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পুকুর থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিসাইল বোমা, আতঙ্ক নদিয়ায়]

শম্ভু ঝা অভিযোগ করে বলেন, ‘যাঁরা ছিলেন হাসপাতালে প্রত্যেককে হাতে-পায়ে ধরে বলি আমরা গাড়ি নিয়ে আসছি, তাও তাঁরা বলে তাঁদের গাড়িতেই নিয়ে যাবে। আমরা নিজেরাই নিয়ে গেলে বেঁচে যেত।’ রোগীর এক আত্মীয় জানান, ‘এক থেকে দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকলাম গাড়ি নেই বলে। হাসপাতাল কর্তৃপক্ষ বলে বাইরের গাড়ি নেওয়া যাবে না। অনেকক্ষণ পরে সিসিইউ-তে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান তাঁর মৃত্যু হয়েছে।

ঘটনায় প্রশ্ন করা হলে জলপাইগুড়ি সদর হাসপাতাল সুপারের দায়িত্বে থাকা ডা. সুশান্ত রায় জানান, আমাদের কাছে অভিযোগ আসলে আমরা বিষয়টি খতিয়ে দেখব।

[সবুজসাথীর সাইকেল নিয়ে ফেরার পথে দুর্ঘটনা, ছাত্রকে পিষে দিল ট্রাক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.