Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে উত্তাল উলুবেড়িয়া হাসপাতাল, দেখুন ভিডিও

জীবিত শিশুকে মৃত বলে সাংবাদিকদের উপর চড়াও হলেন চিকিৎসকরা ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০১৮, ১৭:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০১৮, ১৭:১৯

options
link
বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে উত্তাল উলুবেড়িয়া হাসপাতাল, দেখুন ভিডিও zoom

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল। বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবারের। ফের সামনে হাসপাতালের কদর্য চেহারা। জীবিত শিশুকে একবাক্যেই মৃত ঘোষণা করে দিলেন কর্তব্যরত চিকিৎসকরা। শুধু ঘোষণা করাই নয়, সাত তাড়াতাড়ি হাসপাতালের জরুরি বিভাগের বাইরে বের করে দেওয়া হল শিশুটির পরিবারকে। সেখানে আচমকাই বমি করে চোখ মেলে তাকাল মৃতপ্রায় শিশুটি। তড়িঘড়ি হাসপাতালের এনএনসিইউ বিভাগে ভরতি করে নিল হাসপাতাল কর্তৃপক্ষ। নাটকের শেষ অঙ্ক তখনও বাকি। এনএনসিউ বিভাগে চিকিৎসা চলাকালীন কাচের বাইরে থেকেই ছবি তোলার চেষ্টা করেন সাংবাদিকরা। অভিযোগ, এ দৃশ্য দেখতে পেয়েই এনএনসিইউ থেকে বেরিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক। অভিযোগ, বেরিয়েই সাংবাদিকদের উপরে চড়াও হন। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোনও। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়। গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছে মৃত শিশুর পরিবার।

[ছুটির আনন্দ বাড়িয়ে শহরে বৃষ্টি, ভিজল উত্তর ও দক্ষিণবঙ্গও]

এই প্রসঙ্গে শিশুটির বাবা পরিতোষ দাস জানিয়েছেন, ঠিক সময় চিকিৎসা শুরু হলে তাঁদের বাচ্চা বেঁচে যেত। পরিতোষবাবু ও মৃদুলা দাসের এক বছরের শিশুসন্তান তৃপন দাস। বাড়ি উলুবেড়িয়া চেকপোস্ট এলাকায়। বাচ্চাটিকে দুধ খাওয়াতে গিয়েই ঘটে বিপত্তি। আচমকাই তার শ্বাসরোধ হওয়ার উপক্রম হয়। প্রায় তৎক্ষণাৎ তৃপনকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তৃপনকে পরীক্ষা করেই মৃত বলে ঘোষণা করে দেন। সন্তানের এহেন আচমকা মৃত্যুর খবর মেনেই নিতে পারছিলেন না দাস দম্পতি। তাঁরা কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলতে যেতেই জরুরি বিভাগের বাইরে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। বাইরে বেরতেই শিশুটি বমি করে চোখ মেলে তাকায়। ফের চিকিৎসা শুরু। অভিযোগ, যে সময় শিশুটির জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল, তখনই সাংবাদিকদের উপর চড়াও হন কর্তব্যরত চিকিৎসক। পরে ফের চিকিৎসা শুরু হলেও শিশুটিকে আর বাঁচানো যায়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গোটা ঘটনায় ক্ষুব্ধ মৃত শিশুর পরিবার-প্রতিবেশীরা। পরিবারের তরফে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হবে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে হাসপাতালের অ্যাসিস্ট্যান্স ওয়ার্ড মাস্টার আবিদ আলি খান জানিয়েছেন, মৃত শিশুর বাড়ির লোকেদের অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি সাংবাদিকদের উপরে আক্রমণের ঘটনার নিন্দাও করেছেন তিনি। জানিয়েছেন, বিষয়টি খুবই দুঃখজনক।

[হেলমেট ছাড়াই বাইকে সওয়ার, বেপরোয়া ট্রাক পিষে দিল এক যুবককে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.