ধীমান রায় ও সৌরভ মাজি: স্রেফ সন্দেহ। অবিশ্বাসের বাতাবরণে রাজ্যের দুই জায়গায় করুণ পরিনতি হল দাম্পত্যের। কাটোয়ায় স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। গলসিতে স্ত্রীকে গলা টিপে হত্যা। ধরা পড়ার ভয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা। বর্ধমান জেলার দুই প্রান্তে মা-বাবার এমন আচরণে তাদের সন্তানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
[ফেসবুকে বৃহন্নলার সঙ্গে বন্ধুত্ব, বিয়েতে রাজি না হওয়ায় কী হল রেলকর্মীর?]
প্রেম করে বিয়ে। প্রায় ১৩ বছরের দাম্পত্য। তবে শেষ কয়েক মাস বুধু পণ্ডিত ও ঝুমা পণ্ডিতেরে জীবনে অম্ল বেশি, মধু কম ছিল। সেই সন্দেহের বশেই অকালে শেষ হয়ে গেল দুটি প্রাণ। স্বামীর সঙ্গে বনিবনা তেমন না হওয়ায় সম্প্রতি ঝুমা বাড়ি ছেড়ে অন্য জায়গায় ভাড়া থাকত। বুধুর কথা শুনে কাটোয়ার ১৫ নম্বর ওয়ার্ডে খালপাড়ায় শ্বশুরবাড়িতে ফিরে আসেন ঝুমা। পণ্ডিত দম্পতির দুই সন্তান শুভ ও ফাল্গুনী। শুভ জানায়, শনিবার রাতে সে বাবা-মায়ের সঙ্গে শুয়ে ছিল। সকালে ঘুম থেক উঠে দেখে মায়ের দেহ মেঝেতে। বাবা সিলিং ফ্যানে ঝুলছে। গোটা ঘটনায় হতভম্ব ওই পরিবার। বুধুর বাবা জানান, ছেলে-বউমার মধ্যে সম্পর্ক তেমন খারাপ ছিল না। তবে কিছু দিন ধরে তাদের ঝগড়া হলেও মিটে যেত। এমনকী বউমা বাইরে থাকলেও ছেলে গিয়ে দেখে আসত। অন্য কারও সঙ্গে সম্পর্ক আছে কিনা তা নিয়ে দুজনকে একে অপরকে সন্দেহ করত। এর জেরেই খুন বলে অনুমান ওই বৃদ্ধের। মা-বাবার এমন আচরণে কথা হারিয়েছে ১২ বছরের শুভ ও ৮ বছরের ফাল্গুনী।
[বিশ্বখ্যাত ব়্যাপারের সঙ্গে ভিডিওয় চমকে দিলেন কুমারডুবির মেয়ে পূজা
কাটোয়ার মতো মর্মান্তিক পরিনতি গলসিতে। এখানেও অশান্তির কারণ সন্দেহ। পাড়ার এক যুবকের সঙ্গে স্ত্রীর অন্যরকম সম্পর্ক আছে। এই অবিশ্বাসে খুনের ঘটনা পূর্ব বর্ধমানের গলসির সাঁকো গ্রামে। মৃতার নাম সায়েবা মাঝি। অভিযুক্তর নাম প্রদীপ মাঝি। শনিবার পাড়ার মহিলাদের সঙ্গে ঝুলন ও মেলা দেখতে গিয়েছিলেন সায়েবা। ফিরতে রাত হয়। অভিযোগ এই সন্দেহে স্ত্রীকে গলা টিপে খুন করেন প্রদীপ। ভয় পেয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে প্রদীপ পালানোর চেষ্টা করেনি। পুলিশকে প্রদীপ জানায় স্ত্রী যে মারা যাবে তা বুঝতে পারেননি। মাঝি দম্পতির একমাত্র সন্তান সত্যম মাঝি। ৬ বছরের সত্যম বুঝতে পারছে না তার ওপর কতটা ঝড় বয়ে গেছে। ঠাকুরদা-ঠাকুমার কোলে সে চোখের জল ফেলছে।
সর্বশেষ খবর
-
অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকাই কি বাংলার পরবর্তী বোলিং কোচ? বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিন্ন হতেই জল্পনা
-
মাতলার চরে সবুজের উৎসব, সুন্দরবন বাঁচাতে রোপণ করা হল হাজার হাজার ম্যানগ্রোভ
-
গ্রেপ্তারির পর কেন কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে রাস্তায়? রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাই কোর্ট
-
‘বৈজ্ঞানিক সত্য’-র দায় নেই, ‘রাজনৈতিক সত্য’ হওয়ার
-
চলন্ত ট্রেন থেকে রেললাইনে পড়েছে ফোন? হঠকারিতা নয়, রয়েছে ফেরত পাওয়ার উপায়ও