স্টাফ রিপোর্টার: ১৬ জুলাই মেদিনীপুরে নরেন্দ্র মোদির সভা। তার পরেই সেখানে পাল্টা সভা করবে তৃণমূল কংগ্রেস। দিনক্ষণ চূড়ান্ত না হলেও ২১ জুলাইয়ের পরপরই সেই সভা হতে পারে বলে সূত্রের খবর। দলের মূল সংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি যুব তৃণমূল-সহ দলের সব ক’টি শাখা সংগঠনের নেতাদেরও সেখানে থাকার কথা।
[রথ নয়, এসইউভি গাড়িতে চেপে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা!]
শুক্রবার প্রধানমন্ত্রী মোদির এই কর্মসূচি চূড়ান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা সভা করার সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের বড় কর্মসূচি। তার পর ৯ আগস্ট দিনটি ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষিতে যোগ্য সম্মানে পালন করে শাসকদল। সেই সভাও হয় মেদিনীপুরে। ২১ জুলাইয়ের পরপরই অল্প সময়ের ব্যবধানে আবার একটি বড় কর্মসূচি নিতে হলে বড় পরিকাঠামো দরকার। সেই সময় হাতে রেখেই কর্মসূচির দিনক্ষণ ঠিক করা হবে। তবে পাল্টা সভা তৃণমূল করছেই। এমনই ইঙ্গিত মিলেছে শাসক দলের পক্ষ থেকে৷ খারিফ শস্যের নূন্যতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অভিনন্দন জানিয়ে দলের সব ক’টি প্রদেশই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে সভা করার পরিকল্পনা করেছে। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের আগে বাংলা নিয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছেন মোদিও। সেলক্ষ্যেই মেদিনীপুরে সভা করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী৷
[ভেস্তে গেল নাশকতার ছক, সিআইডির জালে ৪ শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতা]
এর আগে একই ভাবে পুরুলিয়াতে অমিত শাহের সবাকেও টার্গেট করেছিল তৃণমূল কংগ্রেস৷ তাঁর করে যাওয়া সভাস্থলে, দিন কয়েক পরেই বিশাল জন সমাবেশ করেছিলেন শাসক দলের শীর্ষ নেতারা৷ বুঝিয়ে দিয়েছিলেন, এই বাংলার এখনও শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ই৷ আর এবার টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অন্যদিকে, মোদির সভার দিনটিকে প্রতিবাদ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস কিষান খেতমজদুর কমিটি। কালো ব্যাজ পরে প্রতিটি ব্লকে প্রতিবাদ সভা হবে জানিয়েছেন কমিটির আহ্বায়ক বেচারাম মান্না।
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের