রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সামনে বিধানসভা ভোট। তাই রামজন্মভূমি অযোধ্যায় মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের সময়সীমা এই রাজ্যে এগিয়ে আনল বিশ্ব হিন্দু পরিষদ। বঙ্গে তাদের অভিযান শুরু হচ্ছে আজ, ১৫ জানুয়ারি থেকে। এজন্য তৈরি পাঁচ হাজার টিম। লক্ষ্য তিরিশ হাজার গ্রাম। দু’হাজার শহর-শহরতলি। এই পরিকল্পনা রূপায়ণে টোলি, জেলা সমিতি, নিধি অভিযান প্রমুখ তৈরি।
জেলায় বিশেষ সমিতি গঠিত হয়েছে, যারা বড় অংকের অনুদান, কমপক্ষে ১০ হাজার টাকার বেশি সংগ্রহে সাহায্য করবেন। স্থানীয় টোলির সদস্যরা ১০ থেকে ১০০ টাকার কুপন নিয়ে যাবেন বাড়ি বাড়ি। দেশজুড়েই কর্মসূচি হলেও ভোটের আগে এ রাজ্যের প্রভাবের গুরুত্ব রয়েছে, মনে করছে রাজনৈতিক মহল। যদিও বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় সহ-সম্পাদক তথা সংগঠনের বিশেষ সম্পর্ক বিভাগ প্রমুখ শচীন্দ্রনাথ সিংহ জানিয়েছেন, “রাজনীতির কোনও সম্পর্ক নেই। এটা সমাজ জাগরণের কাজ। রামমন্দির সকলের। তাই সকলের অংশগ্রহণ চাই। ন্যূনতম ১০ টাকার কুপন থাকবে।”
[আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের আগে কলকাতার পুরভোটের সম্ভাবনা নেই! ইঙ্গিত ফিরহাদের]
১৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলায় বাড়ি বাড়ি অভিযান করবে বিশ্ব হিন্দু পরিষদ। এই কর্মসূচির নাম ‘রামজন্মভূমি নির্মাণে নিধি সমর্পণ’ অভিযান। একটি টিমে চার থেকে পাঁচজন থাকবে। একটি লিফলেট প্রতিটি পরিবারে দেওয়া হবে। যেভাবে রামমন্দির তৈরি হচ্ছে সেই লিফলেটে তার বর্ণনা থাকবে। মন্দিরের মডেলের ছবি থাকবে। মন্দিরের বৈশিষ্ট্য ও প্রাঙ্গণের পরিকল্পনা তুলে ধরা হয়েছে লিফলেটে। আন্দোলনের ইতিহাস তুলে ধরা হবে। পরিষদের রাজ্য মিডিয়া ইনচার্জ সৌরীশ মুখোপাধ্যায় জানালেন, ১০ টাকা, ১০০ টাকা ও ১ হাজার টাকার কুপন রয়েছে। যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে। তবে এই কাজে শুধু বিশ্ব হিন্দু পরিষদ নয়, সংঘের অন্য শাখা সংগঠনগুলিও নেমে পড়েছে নিজেদের মতো করে। স্থানীয় টোলি বা কমিটির তরফে কার্যালয় খোলা হয়েছে। সেখানে প্রতিদিনের সংগ্রহ জমা দিতে হবে। কোনও টাকা বকেয়া রাখা যাবে না। এবং সংগৃহীত অর্থ প্রতিদিন ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে নির্দিষ্ট অ্যাকাউন্টে।
[আরও পড়ুন: স্তন্যদাত্রী ও সন্তানসম্ভবাদের এখনই করোনা টিকা নয়! কাদের, কীভাবে দেওয়া হবে?]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে