সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: হাওড়ার বাগনানের শতাব্দী প্রাচীন বাঘেশ্বরী মন্দিরে দুঃসাহসিক ডাকাতি। রাতের অন্ধকারে মন্দিরের দরজা ভেঙে সাত লক্ষ টাকা গয়না ও নগদ কয়েক হাজার টাকা লুট করল ডাকাত দল। রবিবার সকালে ঘটনাটি নজরে আসতে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ ও সিআইডি আধিকারিকরা।
[লিফট পরিষেবা না পেয়ে ভাঙচুর হাসপাতালে, উত্তেজনা উলুবেড়িয়ায়]
বাগনানের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই বাঘেশ্বরী মন্দির। কথিত আছে, এই মন্দিরের নাম থেকেই জনপদটির নাম হয়েছে বাগনান। বাগনানের কাছারি পাড়ায় অবস্থিত এই বাঘেশ্বরী মন্দিরের বয়স প্রায় পাঁচশো বছর। শনিবার গভীর রাতে এলাকার প্রাচীন এই মন্দিরে হানা দেয় ডাকাতরা। তিনটি দরজা ও পাঁচটি তালা ভেঙে মন্দিরে ঢুকে লুটপাট চালায় তাঁরা। রবিবার ভোরে মন্দির খুলতে গিয়ে পুরোহিত দেখেন, মন্দিরের তালা ভাঙা ও ভিতরে সব জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে। খবর পেয়ে বাঘেশ্বরী মন্দিরে আসেন স্থানীয় বাসিন্দারা। আসেন মন্দির কমিটির লোকজনও। বাঘেশ্বরী মন্দির কমিটি সম্পাদক চন্দ্রনাথ বসু জানিয়েছে, দেবীর সোনার মুকুট, ত্রিশূল, হার, নুপূর-সহ প্রায় সাত-আট লক্ষ টাকা গয়না খোয়া গিয়েছে। প্রণামীর বাক্স থেকে নগদ কয়েক হাজার টাকা লুঠ করেছে ডাকাতরা। ঘটনায় বাগনান থানায় অভিযোগ দায়ের করেছে মন্দির কমিটি। সরেজমিনে ঘটনার তদন্ত করতে মন্দিরে যান বাগনান থানার আধিকারিকরা। বেলার দিকে বাঘেশ্বরী মন্দিরে আসেন সিআইডির এক আধিকারিকও।
[জলপাইগুড়িতে গরু পাচারকারী সন্দেহে ২ যুবককে পিটিয়ে খুন]
এলাকায় শতাব্দী প্রাচীন মন্দিরে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
[রূপান্তরকামীদের জন্য শৌচালয়ের ব্যবস্থা করে নজর কাড়লেন এই বাঙালি]
সর্বশেষ খবর
-
সন্ধ্যা নামলেই পাখিদের গণ-আত্মহত্যা! অসমের রহস্যে ঘেরা এই গ্রাম হোক আপনার আগামী ডেস্টিনেশন
-
ধোনির যোগ্য উত্তরসূরি হার্দিকই! তারকা অলরাউন্ডারের দলবদল নিয়ে মুখ খুলল সিএসকে
-
জামাইবাবুর লালসার শিকার দিব্যাঙ্গ শ্যালিকা! বাংলাদেশে ধৃত মাদ্রাসার সুপার
-
শ্রাবণী মেলায় শিবমন্দিরে পুষ্পবৃষ্টি, রথযাত্রায় আর্থিক সাহায্য, উৎসবে একগুচ্ছ পরিকল্পনা রাজ্যের
-
রবিবার ১২ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রুট জানিয়ে দিল কলকাতা পুলিশ