Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬

গাড়ির চাকা ফেটে বিপত্তি, গান গেয়ে ফেরার পথে মৃত্যু ৩ শিল্পীর

উসকে দিল কালিকাপ্রসাদের মৃত্যু-স্মৃতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০১৮, ১৬:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০১৮, ১৬:২৩

options
link
গাড়ির চাকা ফেটে বিপত্তি, গান গেয়ে ফেরার পথে মৃত্যু ৩ শিল্পীর zoom

সৌরভ মাজি, বর্ধমান:  ফের জেগে উঠল লোকসংগীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের মৃত্যু-স্মৃতি। চলন্ত গাড়ির চাকা ফেটে মৃত্যু হল তিন সংগীতশিল্পীর। দুর্গাপুর থেকে গান গেয়ে ফিরছিলেন ওই তিনজন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের অদূরে আলমগঞ্জের আঁজিরবাগান এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের। মৃতেরা হলেন দেবজ্যোতি হাজরা(৩৭), তাঁর স্ত্রী মৈত্রেয়ী হাজরা(৩২) ও নোটন বাগ(৩৪)। হাজরা দম্পতি বর্ধমান শহরের কানাইনাটশালের বাসিন্দা।অন্যদিকে নোটনবাবুর বাড়ি শহরের তেলমারুইপাড়ায়। নিজেদের গায়কির জন্য এলাকায় সুপরিচিত ছিলেন তিনজন।

[বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে গুলি, পলাতক অভিযুক্তরা]

জানা গিয়েছে, দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে গিয়েছে দেবজ্যোতিবাবুর হুন্ডাই গাড়িটি। তিনিই চালকের আসনে বসেছিলেন। রবিবার রাতে দুর্গাপুরের লাউদোহায় গানের অনুষ্ঠানও করেন তিনজন। সকালে সেখান থেকেই ফিরছিলেন। আঁজিরবাগান এলাকার কাছাকাছি এসে আচমকাই গাড়ির চাকা ফেটে যায়। তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দেবজ্যোতিবাবুর গাড়ি সামনে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে লরির পিছনে ঢুকে যায় গাড়িটি। সাত সকালে জান্তব শব্দ পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। ততক্ষণে মারাত্মক জখম হয়েছেন চালক-সহ তিন আরোহী। বাসিন্দারাই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে টেনে বের করে আনে লরির তলা থেকে। এরপর যুদ্ধকালীন তৎপরতায় তিনজনকেই দুমড়ে যাওয়া গাড়ির দরজা ভেঙে বের করা হয়। তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। তারপর যানজট কেটে পরিস্থিতি স্বভাবিক হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

CAR-CRASH

দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, কালিকাপ্রসাদবাবুর গাড়ি যেভাবে দুর্ঘটনার মুখে পড়েছিল, প্রায় একইভাবে দেবজ্যোতিবাবুর গাড়িটিও দুর্ঘটনার কবলে পড়ে। কালিকাবাবুর গাড়ির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে গিয়েছিল। কিন্তু এঁদের গাড়িটি জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরির পিছনে ঢুকে যায়। এই যা আলাদা।

উল্লেখ্য, দুর্ঘটনাস্থল আঁজিরবাগানের অদূরে গতবছর এক ভয়াবহ পথদুর্ঘটনায় একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছিল। সময়কাল ২০১৭-র ২৩মার্চ। দু’নম্বর জাতীয় সড়কে রাস্তা মেরামতির কাজ চলছিল। এই সময় গাড়িতে করে ফিরছিল একটি পরিবার। সংশ্লিষ্ট এলাকায় গাড়িটি পৌঁছলে গরম পিচভর্তি একটি গাড়ি উলটে যায় ওই গাড়ির উপরে। এর জেরে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল সাতজনের। প্রায় একবছরের মধ্যে একই জায়গায় ঘটল এদিনের দুর্ঘটনা।

ছবি: মুকুলেসুর রহমান

[পতাকা কিনতে ২০ টাকা! পার্টি অফিসে হাজির কলেজ ছাত্রী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.