অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: কেউ বরফের চাঁই নিয়ে শুয়ে আছে। কেউ শুয়ে আছে কৃত্রিম চৌবাচ্চায়। শিলিগুড়ি থেকে কিছুটা দূরে বেঙ্গল সাফারি পার্কে দেখা যাবে এমন দৃশ্য। কারণ, গরমে আমার, আপনার মতো হাঁসফাঁস করছে বাঘ, ভাল্লুকরাও। তাদের জন্য নানা ব্যবস্থা করা হয়েছে। পরিবর্তন আনা হয়েছে খাদ্য তালিকাতেও।
বাঘ, ভাল্লুকের জন্য প্রতিদিন ১০-১২টা বরফের চাঁই আনা হচ্ছে। তাদের তা দেওয়া হচ্ছে। স্নানের জন্য শাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। এনক্লোজারে কৃত্রিম চৌবাচ্চা বানিয়ে তাতে জল রাখা হয়েছে। রাতে রয়েছে পাখার বন্দোবস্ত। খাবারের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। বাঘ, ভাল্লুকদের দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে ওআরএস। দেওয়া হচ্ছে তরমুজ, মুসাম্বির মতো রসালো ফল। পাখিদেরও ফল দেওয়া হচ্ছে। সাফারির সময়ও যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।
[আরও পড়ুন: আইনি লড়াইয়ে জয়, পরীক্ষার ৯ বছর পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি পাচ্ছেন অম্বিকা]
পার্কের অধিকর্তা কমল সরকার বলেন, “আমরা এখন থেকেই সতর্ক। আমরা কোনওরকম ঝুঁকি নিতে চাইনা। তাই এখন থেকেই সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্কের প্রতিটি জীবজন্তু ভাল রয়েছে। চিকিৎসকরা তাদের উপর বাড়তি নজরদারি রাখছে।” আগামী ১৫ জুন পর্যন্ত প্রতিদিন খোলা থাকছে সাফারি পার্ক। তাই জীবজন্তুরাও খুব একটা বিশ্রাম পাচ্ছে না। সে কারণে তাদের প্রতি নজরদারি বাড়ানো হয়েছে।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: ‘চাইলেই বিধায়ককে গ্রেপ্তার করা যায় না’, জীবনকৃষ্ণের গ্রেপ্তারিতে সিবিআইকে তোপ বিধানসভার স্পিকারের]
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?