দেবব্রত মণ্ডল, বাসন্তী: বাসন্তীতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার এক তৃণমূল কর্মী। ধৃতের নাম নাজির মোল্লা। তার বাড়ি থেকেই বন্দুক, গুলি, কাটারি ও বুলেট উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার হয়েছে নাজির মোল্লা নামে ওই ব্যক্তি। মঙ্গলবার রাতে আচমকাই দলীয় কোন্দলে জড়ায় তৃণমূল ও যুব তৃণমূলের সদস্যরা। অভিযোগ প্রথম বচসা শুরু। একসময় বচসা গড়ায় হাতাহাতিতে। তারপর বেধড়ক মারধর ও বোমাবাজি। গোটা ঘটনায় উত্তেজনা ছড়ায় বাসন্তীর নির্দেশখালি গ্রামে। খবর যায় বাসন্তী থানাতেও। বোমাবাজির খবর পেয়ে রাতেই অভিযানে নামে পুলিশ। তৃণমূল কর্মী নাজির মোল্লার বাড়ি থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। সংঘর্ষের জেরে গোটা এলাকা এখনও থমথমে । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে চলছে পুলিশি টহলদারি।
[ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ভোটারের]
নাজির মোল্লা ছাড়াও এদিন আরও তিন মহিলাকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করেছে বাসন্তী থানার পুলিশ। নির্দেশখালি গ্রামে অভিযানের সময়ই গোপনসূত্রে আগ্নেয়াস্ত্র রাখার খবর আসে থানায়। সূত্রের খবরের ভিত্তিতে নির্দিষ্ট বাড়িতে হানা দিতেই উদ্ধার হয় বোমা তৈরির মশলা, কার্তুজ, গুলি ও বন্দুক। এই ঘটনায় তিন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনজনের সঙ্গে ধৃত নাজির মোল্লার কোনওরকম যোগসূত্র আছে কি না তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সংশ্লিষ্ট এলাকার বেশ কয়েকটি বুথে এদিন পুনর্নির্বাচন হচ্ছে। পুনর্নির্বাচন উপলক্ষে ফের অশান্তি বাধানোর পরিকল্পনা ছিল ধৃতদের। তার কারণেই হয়তো এই অস্ত্রশস্ত্র মজুত করা হয়েছিল। তবে অশান্তি ছড়ানোর আগেই অস্ত্র মজুতের খবর এসে পৌঁছায় বাসন্তী থানায়। অভিযানে নেমে বমাল চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকলেও বুধবার নির্বিঘ্নেই পুনর্নির্বাচন হচ্ছে বুথগুলিতে।
[মর্মান্তিক! বিধবা ঠাকুমার প্রেমিকের গুলিতেই প্রাণ গেল সাড়ে চার বছরের নাতনির]
সর্বশেষ খবর
-
৩ মিনিট ১২ সেকেন্ড অপেক্ষাতেই পেনাল্টি মিস এমবাপের! তিতিবিরক্ত দেশঁ, ফুঁসে উঠলেন হালান্ডও
-
সারাদিন ফোনে মুখ গুঁজে বাড়ছে ডার্ক সার্কেল? দু’সপ্তাহেই ‘ভ্যানিশ’ হবে পাঁচ ঘরোয়া উপায়ে
-
সোমেই লাগু গুন্ডাদমন, ‘সামশেরগঞ্জ, ধুলিয়ান আর হবে না’, বহরমপুরে দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
-
নকল ডিগ্রি, জাল শংসাপত্র! শিক্ষায় ‘কঙ্কালসার’ বিহারে চাকরি যাচ্ছে ৩ হাজার শিক্ষকের
-
মায়েরা সব পারে… ফুসফুসের রোগে শয্যাশায়ী ছেলে, হাতে নোট লিখে জেইই পরীক্ষা পাশ করালেন মা!